ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ফরিদপুরে পুলিশের কাছে ঢাল-কাতরা জমা দিলেন গ্রামবাসী


এহসান রানা, ফরিদপুর photo এহসান রানা, ফরিদপুর
প্রকাশিত: ১০-৫-২০২২ রাত ৯:১৮
ফরিদপুরের নগরকান্দায় পুলিশের কাছে দেশীয় অস্ত্র  ঢাল-কাতরা ও সড়কি জমা দিলেন ইশ্বরদী গ্রামবাসী। ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার ও নগরকান্দা-সালথা সার্কেল মোঃ সুমিনুর রহমান এর উপস্থিতিতে মঙ্গলবার বিকালে নগরকান্দা থানা চত্তরে গ্রামবাসী এ দেশীয় অস্ত্র জমা দেন।
 
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, মঙ্গলবার সকালে আধিপত্য বিস্তার নিয়ে নগরকান্দা উপজেলার শহীদ নগর ইউনিয়নের ইশ্বরদি গ্রামে দুই দলের উত্তেজনা শুরু হয়। খবর পেয়ে নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিল হোসেন সহ পুলিশ টিম তৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে উত্তেজনা পরিস্থিতি শান্ত করেন। এসময় পুলিশ এলাকা শান্ত রাখতে উভয় দলের মাতুব্বর ও স্থানীয় নেতাকর্মীদের থানায় ডাকেন। থানায় আসার পর উভয় দলের লোকজন মারামারী ও সংঘর্ষে করবে না মর্মে অঙ্গিকার করেন। এরপর উভয় দলের লোকজন ২১ টি ঢাল, ১০ টি কাতরা ও ৪০ টি সড়কী জমা দেন। 
 
এ ব্যাপারে  ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ সুমিনুর রহমান জানান, ইশ্বরদি গ্রামে সকালে আধিপত্য নিয়ে দুই দলের মধ্যে উত্তেজনা শুরু হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। পরে ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান বিপিএম-সেবা স্যারের দিক-নির্দেশনা অনুযায়ী উভয় দলের লোকজনকে থানায় ডেকে মতবিনিময় করা হয়। এসময় তারা সংঘর্ষ করবে না মর্মে অঙ্গিকার করেন। মতবিনিময় শেষে উভয় দলের লোকজন থানায় দেশীয় অস্ত্র ঢাল-কাতরা ও সড়কি জমা দেয়।

এমএসএম / এমএসএম

মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক

রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি

বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি

কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১

চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি

শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড

বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত

রাজারহাটে গাছসহ গাঁজা চাষি গ্রেপ্তার

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ