শ্বশুরবাড়ি থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ গেল স্কুলশিক্ষক ইসমাইলের
শ্বশুরবাড়ি থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক স্কুলশিক্ষকের। পাবনা সদর উপজেলায় সিএনজিচালিত অটোরিকসার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইসমাইল হোসেন (৩৮) নামে প্রাথমিক বিদ্যালয়ের ওই শিক্ষক নিহত হন। মঙ্গলবার (১০ মে) দুপুরে পাবনা-সুজানগর সড়কের খয়েরসূতি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইসমাইল হোসেন জেলার আটঘরিয়ার উত্তরচক এলাকার আফাজ আলীর ছেলে এবং উত্তরচক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে পাবনা সদর থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, ইসমাইল হোসেন মোটরসাইকেলযোগে তার শ্বশুরবাড়ি সুজানগর থেকে বাড়ি ফিরছিলেন। পথে খয়েরসূতি এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকসার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের লাশ উদ্ধার করে স্বজনদের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।
এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি তদন্ত।
এমএসএম / জামান
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন