মিরসরাইয়ে দুর্যোগ বিষয়ক মহড়া অনুষ্ঠিত
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় দুর্যোগ বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুন) বেলা সাড়ে ১১টায় উপজেলা চত্বরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এবং মিরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহযোগিতা এ মহড়া অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমানের সভাপতিত্বে এবং সিপিপির মিরসরাই উপজেলা টিম লিডার সাইফুল্লাহ দিদারের সঞ্চালনায় উক্ত মহড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিপির চট্টগ্রামের উপ-পরিচালক হাফিজ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুবল চাকমা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মনসুর আহমেদ তালুকদার, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার ইমাম হোসেনসহ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ও সিপিপি কর্মকর্তাবৃন্দ।
মহড়া অনুষ্ঠানে কিভাবে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয় এবং তা থেকে রক্ষা পাওয়ার জন্য জনসচেতনতা বৃদ্ধি, ঘূর্ণিঝড়পরবর্তী ক্ষয়ক্ষতি ও উদ্ধার তৎপরতার বিষয়ে অভিনয়ের মাধ্যমে দেখানো হয়। এ সময় বাসাবাড়িতে সিলিন্ডারের আগুন ধরলে কিভাবে নির্বাপণ করতে হয় ইত্যাদি জনসচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন দুর্যোগের ব্যাপারে আমাদের সচেতন হতে হবে। একটু সচেতন হলেই আমরা বেঁচে যেতে পারি বড় ধরনের কোনো দুর্ঘটনার হাত থেকে ।
এমএসএম / জামান
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
Link Copied