পাবনায় জোর করে জমি দখল, কোথাও প্রতিকার পাচ্ছেন না ভুক্তভোগী
পাবনার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুরে ভূমিদস্যু নুরুনবী ও আলমাছ বাহিনী কর্তৃক জোর করে ২ একর ১০ শতাংশ জমি দখলের অভিযোগ উঠেছে। এ বিষয়ে প্রশাসনের কাছে গিয়েও কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না। বুধবার (১১ মে) দুুপুর পাবনা প্রেসক্লাবের ভিআইপি অডিটরিয়ামে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ভুক্তভোগী জমির মালিক নুরু মোহাম্মদ।
লিখিত বক্তব্যে নুরু মোহাম্মদ বলেন, ২০১৪ সালে আমি প্রায় দেড় কোটি টাকার মূল্যে কাশিনাথপুর মৌজার আরএস ১৬৭২, ১৬৭৪ এবং ১৬৭৩ নং দাগের মোট ২ একর ১০ শতাংশ জমি কিনি। জমি কেনার পরপর আমার দখলে থাকলে আমি ঢাকায় থাকার কারণে কিছুদিন পর ওই জমি জোর করে দখলে নেয় ভূমিদস্যু নুরুনবী ও আলমাছ বাহিনী।
তিনি বলেন, পরবর্তীতে জমি উদ্ধারে গেলে আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়া হয়। আমি এলাকার শান্তি প্রিয় ও আইনের প্রতি শ্রদ্ধাশীল ব্যক্তি। জীবনের নিরাপত্তার কথা ভেবে কিছুদিন জমির ওপর যাওয়া থেকে বিরত থাকি।
এ বিষয়ে প্রশাসনসহ সংশ্লিষ্টদের কাছে কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করে তিনি বলেন, বিষয়টি নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের কাছে বিচার চেয়েও ব্যর্থ হই। সাঁথিয়া থানা পুলিশের কাছে অভিযোগ দিলেও কোনও ব্যবস্থা নেয়া হয়নি। এবিষয়ে পাবনা পুলিশ সুপার মহাদয়ের কাছেও লিখিত অভিযোগ দিয়েছিলাম।
নুরুনবী ও আলমাছের স্থানীয় ক্ষমতাসীনদের সঙ্গে যোগসাজসের কারণে কোনো ফল পাওয়া যাচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।
এমএসএম / জামান
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন