হরিরামপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১ জনের মৃত্যু
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বলড়া ইউনিয়নে বিূ্দ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে।
জানা যায়, বলড়া ইউনিয়নের পিপুলিয়া গ্রামে আমিন ব্রিকস ফিল্ডে আজ সকাল ১০ঃ০০ টায় পিপুলিয়া গ্রামের মোঃ নয়ন খানের ছেলে মোঃ সুমন হেসেন খান(৩০) সকালে গরুর ঘাস কাটতে গিয়ে আমিন ব্রিকসের বিদ্যুতের তারের সাথে সংযোগকৃত জিআই তারের সাথে লিকেজ হয়ে স্পর্শে ঘটনাস্থলে সুমনের মৃত্যু হয়। পরবর্তীতে প্রতিবেশী ও স্থানীয়রা মৃত সুমনকে তার বাড়ীতে নিয়ে যায় এবং ইউপি চেয়ারম্যানকে বিষয়টি অবহিত করেন।
উল্লেখ্য মোঃ নয়ন খানের ৪ ছেলে ও ২ মেয়ের মাঝে সুমন মেঝ ছেলে।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, গত কয়েকদিন যাবত দূর্ঘটনাস্থল থেকে মাঝে মাঝে আগুন জ্বলতে দেখে আমিন ব্রিকসে কর্মরত কয়েকজনকে বিষয়টি অবহিত করলেও তা সংস্কার না করায় এ দূর্ঘটনা ঘটেছে।
সহকারী পুলিশ সুপার, সিঙ্গাইর সার্কেল রেজাউল জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর সংবাদ পেয়ে তাৎক্ষনিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছি। আপাতদৃষ্টিতে মনে হয়েছে বিদ্যুতের তারের সাথে সংযুক্ত জিআই তার বিদ্যুতায়িত হলে সে তারের সংস্পর্শে এ মৃত্যু হয়েছে তবে ময়না তদন্তের জন্য লাশ মানিকগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
এমএসএম / এমএসএম
মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার
ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত
পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান
লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান
কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা
মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান
শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ
মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার
নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ
Link Copied