ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

তেলের তেলেসমাতি রুখতে মানিকগঞ্জ ভোক্তা অধিদপ্তরের অভিযান


আবিদ হাসান, হরিরামপুর photo আবিদ হাসান, হরিরামপুর
প্রকাশিত: ১১-৫-২০২২ বিকাল ৫:৩৭

মানিকগঞ্জের হরিরামপুরে অবৈধভাবে সয়াবিন তেল মজুত,অতিরিক্ত দামে বিক্রয়ের দায়ে তিন প্রতিষ্ঠানকে এক লাখ ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (১১ মে) সকাল ৯টা হতে বিকাল ৪টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

আসাদুজ্জামান রুমেল বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ঝিট্কা বাজারের কাওসার স্টোর, শাহিন বাণিজ্যালয় ও সাহা ট্রেডার্সে  অভিযান চালানো হয়। অভিযানে দেখা যায়, কোন প্রতিষ্ঠানেই বোতলজাত সয়াবিন তেল নেই। অথচ প্রতিষ্ঠান তিনটির গুদামে গিয়ে মিলেছে অবৈধভাবে মজুতকৃত প্রায় সকল ব্র্যান্ডের বোতলজাত সয়াবিন তেল। যা তারা নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে খোলা তেল হিসেবে বিক্রি করছিল।

এ অপরাধে কাওসার স্টোরকে ৫০ হাজার টাকা, শাহিন বাণিজ্যালয়কে ৪০ হাজার এবং সাহা ট্রেডার্সকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় অবৈধভাবে মজুত করা প্রায় ৪৫০ লিটার বোতলজাত সয়াবিন তেল আভিযানিক দলের উপস্থিতিতে বোতলের গায়ে উল্লেখিত মূল্যে ভোক্তাদের মাঝে বিক্রয় করা হয়েছে। উপস্থিত ব্যবসায়ীদের বাজারে তেল সরবরাহ স্বাভাবিক রাখতে সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে সহযোগিতা করেন কনজ্যুমারস অ্যাসোসিয়েন অব বাংলাদেশের (ক্যাব) মানিকগঞ্জ জেলার সাধারণ সম্পাদক শামছুন্নবী তুলিপ ও মানিকগঞ্জ ৩৮ ব্যাটালিয়ান আনসার।

এমএসএম / এমএসএম

মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান

লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান

কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা

মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান

শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ

মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার

নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ