ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

জাতীয় ক্রীড়া পুরস্কারে ভুষিত হলেন শওকত আলী খান জাহাঙ্গীর


আবিদ হাসান, হরিরামপুর photo আবিদ হাসান, হরিরামপুর
প্রকাশিত: ১৩-৫-২০২২ দুপুর ২:৪৩

দেশের ফুটবলে অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় ক্রীড়া পুরস্কার পেয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাবেক সহ-সভাপতি শওকত আলী খান (জাহাঙ্গীর)। ২০১৮ সালের সংগঠক (ফুটবল) ক্যাটাগরিতে ক্রীড়াক্ষেত্রে দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় এ পুরস্কার পেলেন তিনি।

গত বুধবার ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে শওকত আলী খানের (জাহাঙ্গীর) হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। পুরস্কার হিসেবে তার হাতে একটি ১৮ ক্যারেট মানের ২৫ গ্রাম ওজনের স্বর্ণপদক, এক লাখ টাকার চেক এবং একটি সম্মাননাপত্র তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০১৩ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত ক্রীড়াক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় দেশের মোট ৮৫ জন ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠককে এ পুরস্কারে ভূষিত করে সরকার।

১৯৫৪ সালে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার অজিমনগর ইউনিয়নের হাজীনগর গ্রামে জন্মগ্রহণ করেন শওকত আলী খান (জাহাঙ্গীর)। তিনি ঢাকা মহানগর ফুটবল লীগ কমিটির সাবেক সাধারণ সম্পাদক। দীর্ঘ সময় তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। 

এছাড়াও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর, জাতীয় ফুটবল দলের ব্যবস্থাপনা কমিটির সদস্য, এএফসি’র সাব কমিটির সদস্য, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সদস্য, পাইওনিয়ার ফুটবল লীগ কমিটির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ১৯৯৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত তিনি ভিক্টোরিয়া ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন। ২০০৩ সালের সাফ গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। ওই টিমের টিম লিডার ছিলেন তিনি। জাতীয় ক্রীড়া পুরষ্কার ছাড়াও এএফসি স্পোর্টস গোল্ড অ্যাওয়ার্ডসহ নানা পুরষ্কারে ভূষিত হয়েছেন তিনি।

জাতীয় ক্রীড়া পুরষ্কার পাওয়ায় মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা, হরিরামপুর উপজেলা প্রেসক্লাব, বাংলাদেশ সাংবাদিক সমিতির হরিরামপুর উপজেলা শাখা, হরিরামপুর শ্যামল নিসর্গ, হরিরামপুর বন্ধুমঞ্চ, হরিরামপুর বন্ধু একাদশ, হরিরামপুর এফসি, এস. এস. ক্লাব সাকুচিয়াসহ বিভিন্ন ক্রীড়া ও সামাজিক সংগঠন তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

এমএসএম / এমএসএম

মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান

লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান

কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা

মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান

শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ

মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার

নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ