মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২
মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত এবং একজন আহত হয়েছেন। শনিবার (১৪ মে) পুরাবাজার-দীঘিরপাড় সড়কের পুরাবাজার ভাঙ্গা ব্রিজসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
টঙ্গিবাড়ি থানা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তিন বন্ধু মিলে প্রাইভেটকার নিয়ে ঘুরতে বের হন। চলন্ত অবস্থায় তারা পুরাবাজার ব্রিজের কাজ সমাপ্ত হয়েছে মনে করে ব্রিজে ওঠে পড়েন। এতে গাড়ি গিয়ে সোজা ২০ ফুট পানির নিচে পড়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আরেকজনের অবস্থা গুরুতর।
নিহত মো. ফাহিম (১৬) সদর উপজেলার চরমশুরা গ্রামের শরফত উল্লাহর ছেলে এবং মো. জিসান (১৯) একই এলাকার মানিক মিয়ার ছেলে। আহত জাহিদ (১৬) একই এলাকার আহাদ আলী মিয়ার ছেলে।
টঙ্গিবাড়ি থানার ওসি বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাইভেটকারটি ভুলবশত দুর্ঘটনা ঘটিয়েছে। তবে কোনো অভিযোগ না থাকায় নিহতদের পোস্টমর্টেম করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এমএসএম / জামান
রায়গঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
মেঘনায় জেলেদের ধাওয়ায় ডুবল নৌ-পুলিশের স্পিডবোট, নিখোঁজ শটগান
ধনবাড়ীতে দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্যতিক্রমী হাডুডু খেলা, দর্শকদের ভিড়
আনোয়ারায় বিএনপির সমর্থন পেতে জীবনবৃত্তান্ত জমা দিলেন দিল মোহাম্মদ মঞ্জু
বাঘায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
নেত্রকোণায় রেডক্রিসেন্ট ইউনিটের বিশেষ সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত
বিদ্যুৎ সংকটেও মাসব্যাপী মেলার আয়োজন, -মাঠের মালিক আত্মগোপনে থাকা আ. লীগ নেতা
মেহেরপুরে সংস্কৃতি ও সমাজকল্যাণ খাতে ১১৩ জনের মাঝে চেক বিতরণ
রাণীনগরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান সভা অনুষ্ঠিত
ডামুড্যায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
মনপুরায় জেলেদের চাল বিতরণে অনিয়ম! মাস্টার রোলে অন্যের টিপসই
জাতীয় কন্যাশিশু দিবসে শালিখায় র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ