মধুখালীর বৈশাখী মেলা পরিদর্শন করলেন মহিলা আ’লীগের সম্পাদক মাহমুদা বেগম ক্রিক
ফরিদপুরের মধুখালীতে ৮ দিনব্যাপী চলছে বৈশাখী মেলা। মেলার ষষ্ঠ দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম ক্রিক। তাকে মেলার অভ্যর্থনা কক্ষে ফুল দিয়ে বরণ করে নেন মেলা কমিটির নেতৃবৃন্দ।
মেলা অভ্যর্থনা কমিটির আহ্বায়ক মির্জা আক্তারুজ্জামান খোকনের পরিচালনায় অতিথিকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন মেলা পরিচালনা পরিষদের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম। সে সময় মেলা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আবুল কাসেম আবুলসহ অনেকে উপস্থিত ছিলেন।
মধুখালীর কৃতী সন্তান মাহমুদা বেগম ক্রিক বলেল, মধুখালীর ঐতিহ্যবাহী বৈশাখী মেলা উপভোগ করতে পেরে তিনি বেশ আনন্দিত। এই গ্রামীণ মেলায় অংশগ্রহণ করতে ঢাকা থেকে মহিলা আওয়ামী লীগের একঝাঁক নেত্রীকে সঙ্গে নিয়ে এসেছেন।
তাদের মধ্য থেকে মেলার মুক্ত মঞ্চে গান পরিবেশন করে দর্শকদের আনন্দ দেন কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. জান্নত আরা হেন্ডি এবং কণ্ঠশিল্পী সুমি মির্জা। এছাড়াও অন্য শিল্পীরা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন।
এমএসএম / জামান
এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান
সান্তাহারে র্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক
মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন
শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু
রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত
সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
Link Copied