কালিয়ায় ২৭ ঘণ্টা পর নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার
বন্ধুদের সাথে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া নড়াইলের কালিয়ার সেই স্কুলছাত্র মো. আলিফ মোল্যার (১৪) লাশ নদী থেকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের একদল ডুবুরি। নিখোঁজ হওয়ার এক দিন পর শনিবার (১৪ মে) বিকেল ৩টার দিকে ঘটনাস্থলের আনুমানিক ২০০ গজ দূর থেকে লাশটি উদ্ধার করা হয়।
জানা গেছে, গত শুক্রবার বেলা ১১টার দিকে নবগঙ্গা নদীতে উপজেলার বড়দিয়া ফেরিঘাটে বন্ধুদের সাথে গোসল করতে গিয়ে আলিফ নিখোঁজ হয়। স্বজনদের পাশাপাশি খুলনা ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দলও তল্লাশিতে অংশ নেয়।
তবে নিহত আলিফের মৃত্যু নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। নিহত আলিফের স্বজনরা অভিযোগ করে বলেন, যদি আলিফ গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা যায় তাহলে তার প্যান্টের পকেট থেকে কী করে মোবাইল পাওয়া গেল?
অনুসন্ধানে জানা যায়, নিহত আলিফের মৃতদেহ উদ্ধারের সময় তার পরিহিত প্যান্টের পকেট থেকে তার ব্যবহৃত একটি বাটন মোবাইল উদ্ধার করা হয়।
মোবাইল উদ্ধারের কথা বড়দিয়া নৌ পুলিশের কনস্টেবল মনির হোসেন স্বীকার করলেও বড়দিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই লোকমান হোসেন মোবাইল ফোন উদ্ধারের কথা স্বীকার করেননি।
কালিয়ার ইউএনও মো. আরিফুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) মো. জহুরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নড়াগাতি থানার ওসি সুকান্ত সাহা বলেছেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এমএসএম / জামান
রূপপুর প্রকল্পে লিফট দুর্ঘটনায় শ্রমিক নিহত
বকশীগঞ্জে ৭২ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
নেত্রকোণার মদনে কেরানির বিরুদ্ধে অফিস সহায়িকাকে ধর্ষণের অভিযোগে তদন্ত কমিটি গঠন
প্রথম স্ত্রীকে গোপনে তালাক, দ্বিতীয় বিয়ের প্রস্তুতিকালে যুবক গ্রেফতার
কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে গাঁজাবাহী মাইক্রোবাস
নড়াগাতীতে কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মানববন্ধন
সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত
ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান
পটিয়ায় পাশাপাশি দুই বাড়ি থেকে এক রাতেই উধাও দুই সিএনজি
বাউফলে কৃত্রিম সংকট দেখিয়ে সার বিক্রি: জরিমানা ১৪ হাজার
সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৭ প্রবাসীর জানাজা ও দাফন সম্পন্ন
আদমদীঘিতে জমিতে ধান গাছ বিনষ্ট করার অভিযোগ