ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ফরিদপুরে পৃথকভাবে বিএনপির দুই গ্রুপের সমাবেশ অনুষ্ঠিত


এহসান রানা, ফরিদপুর photo এহসান রানা, ফরিদপুর
প্রকাশিত: ১৫-৫-২০২২ দুপুর ১:৩৮
বিএনপির দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী ফরিদপুর জেলা বিএনপির দুই গ্রুপের পৃথক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশের সভাপতিত্বে ও যুগ্ম-আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েলের পরিচালনায় বেলা সাড়ে ১১টায় ফরিদপুর প্রেসক্লাব চত্বরে দেশব্যাপী নৈরাজ্য, বিশৃংখলা ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। 
 
অপরদিকে জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা ও সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপনের নেতৃত্বে একই সময় কোর্ট  চত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নেতা খায়রুল কবির খোকন উপস্থিত ছিলেন।
 
তবে ক্ষোভ প্রকাশ করে যৌথ বিবৃতি দিয়েছেন সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ ও যুগ্ম-আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল। তারা বলেন, খায়রুল কবির খোকন সাহেবকে আমরাও আমন্ত্রণ জানিয়েছিলাম এবং আমাদের দুই গ্রুপের সমাবেশটি একই জায়গাই হোক। কিন্তু তিনি আমাদের কথা রাখেননি। তিনি অন্য বিভাগের এক সহ-সাংগঠনিক সম্পাদকের কথায় ভোরবেলায় এক বিশেষ মঞ্জিল বাড়িতে আগমন করেন এবং ওখান থেকেই খায়রুল কবির খোকন কোর্ট চত্বরের সমাবেশে উপস্থিত হন। এহেন আচরণে আমরা ক্ষোভ প্রকাশ করে ধিক্কার জানাচ্ছি। তারা আরো বলেন, জনৈক এক নেতার কথায় আমাদের ফরিদপুরে বিএনপির রাজনীতি ধ্বংস করে দিচ্ছে।
 
সমাবেশে দুই গ্রুপের মধ্যে আলাদা আলাদা উপস্থিত ছিলেন- জাফর বিশ্বাস, কেএম জাফর, জাহাঙ্গীর হোসেন, খন্দকার টুলু, এমটি আক্তার টুটুল, আশরাফ হোসেন, হাসানুজ্জামান মৃধা, মিরাজ, এ কে কিবরিয়া স্বপন, সৈয়দ মোদাররেস আলী ইছা, ফাকের মিয়াসহ বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েকশ নেতাকর্মী। 

এমএসএম / জামান

মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক

রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি

বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি

কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১

চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি

শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড

বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত

রাজারহাটে গাছসহ গাঁজা চাষি গ্রেপ্তার

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ