ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

হামলার বদলে পাল্টা হামলা : খুলনা মহানগর বিএনপির সাবেক নেতৃবৃন্দ


খুলনা ব্যুরো photo খুলনা ব্যুরো
প্রকাশিত: ১৫-৫-২০২২ রাত ৯:২০

খুলনা মহানগর বিএনপির সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেছেন, আর কোনো প্রতিবাদ নয়, হামলা হলে প্রতিরোধ নয়, হামলার বদলে হামলা করা হবে। যারাই আমাদের ওপর হামলা করবে তাদের বিরুদ্ধে পাল্টা হামলা, পাল্টা আঘাত করে প্রতিরোধ করতে হবে। কাউকে ছাড় দেয়ার সময় নেই। যারা অ্যাড. ফজলে হালিম লিটনকে হত্যা প্রচেষ্টায় কুপিয়ে রক্তাক্ত জখম করেছে, তাদের রেহাই দেয়ার সুযোগ নেই।

খালিশপুর থানা বিএনপি কার্যালয়ের সামনে সারাদেশে গুম, খুন, হত্যা এবং বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে ও খালিশপুর থানা বিএনপির সাবেক সভাপতি অ্যাড. ফজলে হালিম লিটনের ওপর নৃশংস হামলাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে বক্তারা এসব কথা বলেন। 

বক্তারা আরো বলেন, মাসে মাসে নয়, সপ্তাহে সপ্তাহে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ছে। সরকার ব্যবসায়ীদের কাছে জিম্মি। তাই ভবিষ্যতে দ্রব্যমূল্য আরো বাড়বে। মজুদদারদের বিরুদ্ধে লোক দেখানো অভিযান চালানো হচ্ছে। মানুষ খেতে পারছে না। অথচ সরকার টাকা খরচ করে এলইডি স্ক্রিন লাগিয়ে উন্নয়নের প্রচার চালাচ্ছে। সবকিছুতে ব্যর্থ হয়ে আন্দোলনের ভয়ে সরকার পরিকল্পিতভাবে বিএনপি নেতাদের বাড়িতে বাড়িতে তার সন্ত্রাসী বাহিনী লেলিয়ে দিচ্ছে।

বক্তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে হামলাকারীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। 

এমএসএম / জামান

মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান

লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান

কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা

মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান

শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ

মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার

নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ