সোনারগাঁওয়ে ককটেল ও দেশীয় অস্ত্রসহ ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মহাসড়কে যানবাহনে ডাকাতির প্রস্তুতিকালে ককটেল ও দেশীয় অস্ত্রসহ ডাকাত চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১১। গত রোববার গভীর রাতে উপজেলার সোনাখালি এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
সোমবার দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র্যাব-১১’র ব্যাটেলিয়ন সদর দফতর কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে র্যাব-১১’র উপ-অধিনায়ক মেজর হাসান শাহরিয়ার এ তথ্য জানান।
গ্রেফতারকৃতরা হলো মোঃ আজিজুল ইসলাম (১৮), মোঃ সাইফুল ইসলাম ওরফে সাইদুর (২০), মোঃ হৃদয় (১৮), মো. তালিফ হোসেন (২৩), মোঃ রাজু আহম্মেদ (২২), মোঃ ফারুক (১৯)। এ সময় ৩টি ককটেল, ২টি চাইনিজ কুড়াল, ১টি চাপাতি, ২টি ছোরা, ২টি লোহার রড, ৬টি টর্চ লাইট ও ২টি লোহার পাইপ উদ্ধার করা হয়।
সংবাদ সম্মেলনে র্যাব-১১’র উপ-অধিনায়ক মেজর হাসান শাহরিয়ার জানান, চলতি বছরের ১ এপ্রিল গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ থানার এলাকায় গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক মাহবুব আলমের পরিবারকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির করে টাকা-পয়সা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। ডাকাতি করা টাকাগুলো ও লুট করা স্বর্ণালঙ্কারগুলো ডাকাত দলের সদস্যরা ভাগবাটোয়ারা করে নিয়ে যায় বলে তারা স্বীকার করেছে। তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামীরা সংঘবদ্ধ ডাকাত চক্রের সক্রীয় সদস্য। এই সংঘবদ্ধ ডাকাত চক্রটি পরস্পর যোগসাজশে পূর্ব-পরিকল্পনা মাফিক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারী গাড়িসমূকে টার্গেট করে তাদের ডাকাতির কার্যক্রম চালিয়ে আসছিল। গ্রেফতারকৃতরা রোববার গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচল করার সময় সোনারগাঁওয়ের নির্জন স্থানে রাস্তায় গাছ ফেলে ব্যারিকেড সৃষ্টি করে। পরে তারা চলন্ত গাড়ির গতিরোধ করে ডাকাতির কার্যক্রম চালায়। এ সময় যাত্রীদের মারধর ছুরিকাঘাত ও গাড়ি ভাংচুরসহ জখম পর্যন্ত করে থাকে। দীর্ঘদিন ধরে তারা সোনারগাঁও থানা এলাকায় ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন নির্জন স্থানে তাদের অন্যান্য সহযোগীদের নিয়ে ডাকাতির করে আসছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।
এমএসএম / এমএসএম
চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি
শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড
বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত
রাজারহাটে গাছসহ গাঁজা চাষি গ্রেপ্তার
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।