ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ফরিদপুরে জেলা আইনশৃঙ্খলা কার্যক্রম বেগবানে পুলিশকে জমি দিল জমিদার পরিবার


এহসান রানা, ফরিদপুর photo এহসান রানা, ফরিদপুর
প্রকাশিত: ১৭-৫-২০২২ দুপুর ৪:১১
পুলিশের আইনশৃঙ্খলা রক্ষা কার্যক্রমকে বেগবান করতে ফরিদপুরের হাবেলী গোপালপুরে অবস্থিত ২নং পুলিশ ফাঁড়ির জন্য ৩৪ শতাংশ জমির দানপত্র দলিল হস্তান্তর করেছে ঈশান গোপালপুরের জমিদার পরিবার। এ উপলক্ষে দলিল হস্তান্তর অনুষ্ঠানের ঈশান গোপালপুর গ্রামের খগেন্দ্র নাথ সরকারের ছেলে উত্তম সরকার, উজ্জ্বল সরকার ও উৎপল সরকারের পক্ষে তাদের মা লিপিকা সরকার জমির দলিল ফরিদপুর জেলা পুলিশ সুপার মো. আলীমুজ্জামানের হাতে তুলে দেন। জমিদাতারা রায় সাহেব ঈশান চন্দ্র সরকারের (জমিদার) পঞ্চম প্রজন্ম পৌপুত্র।
 
এ সময় ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, ফরিদপুর পৌর মেয়র অমিতাভ বোস ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জামাল পাশা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত পুলি সুপার (ডিএসবি) মো. হেলালুদ্দিন ভুঞা, ২নং পুলিশ ফাঁড়ির পরিদর্শক সুনীল কুমার কর্মকার, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মানিক মজুমদার, ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম পিকুল প্রমুখ উপস্থিত ছিলেন।
 
দলিল বুঝে নেয়ার সময় ফরিদপুরের পুলিশ সুপার আলিমুজ্জামান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের তৎপরতার পাশাপাশি জনগণেরও ভূমিকা রয়েছে। শহর ফরিদপুরের পরিসর বাড়ছে। শিগগির হয়তো ফরিদপুর সিটি কর্পোরেশন ও বিভাগ হবে। এজন্য পুলিশের তৎপরতাও বৃদ্ধি পেয়েছে। জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে পুলিশের সক্ষমতা বৃদ্ধির বিষয়টিও মুখ্য হয়ে উঠেছে। 
 
উল্লেখ্য, ওই জমির সরকার নির্ধারিত বাজার মূল্য ২ কোটি ১১১ লাখ ৪২ হাজার টাকা এবং স্থাপনার মূল্য ১৯ লাখ ৭৪ হাজার টাকা।

এমএসএম / জামান

চুক্তি বাতিলের দাবি: সোমবার গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা

বর্ণাঢ্য আয়োজনে বাবুগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল: চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারি বরখাস্ত

বর্নাঢ্য আয়োজনে উজিরপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

সরিষাবাড়িতে জাতীয় কণ্যা শিশু দিবসে র ্যালি ও আলচনা সভা

মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক

রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি

বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি

কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১

চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি

শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড

বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত