ভুল চিকিৎসায় শিশুর মৃত্যুর অভিযোগ
রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডে মক্কা-মদিনা জেনারেল হাসপাতালে দালালের মাধ্যমে রোগী এনে ভুল চিকিৎসায় আতিকা (৬) নামে এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। হাসপাতালের মালিক নূর নবী পলাতক থাকলেও এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। বুধবার (১৮ মে) ভোরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চারজনকে আটক করে।
যাদের আটক করা হয়েছে তারা হলেন- অ্যানেসথেসিওলজিস্ট ডা. দেওয়ান মো. আনিসুর রহমান, ডা. এ কে এম নিজামুল ইসলাম, মেডিকেল অফিসার ডা. মারুফ ও নার্স মুক্তা।
শিশু আতিকার বাবা আজিম বলেন, রমজান মাসের প্রথম দিনে দোলনা থেকে পড়ে গিয়ে ঊরুর হাড় ভেঙে যায় আতিকার। এরপর আমরা বিভিন্ন কবিরাজি চিকিৎসা করি কিন্তু তাতে আমার মেয়ে ভালো না হওয়ায় পঙ্গু হাসপাতালে নিয়ে যাই। এরপর দালাল শাহজাহান ও সাব্বিরের মাধ্যমে মক্কা-মদিনা জেনারেল হাসপাতালে গতকাল মেয়েকে ভর্তি করি। হাসপাতালের মালিক নুর নবীর সাথে বসে অপারেশনের বিষয়ে কথা বলি। হাড় জোড়া লাগানোর জন্য রাতে অপারেশন করা হয়। অপারেশন করার পর আমার মেয়ের জ্ঞান ফেরেনি। কিন্তু তারা আমাদের বিষয়টি কিছুই জানায়নি। এরপর আমার স্ত্রী সকালে দেখে আতিকার মুখ ফ্যাকাসে হয়ে যাচ্ছে। এরপর থানায় খবর দিলে পুলিশ হাসপাতালে আসে। এসে চারজনকে আটক করে থানায় নিয়ে যায়।
তিনি আরো বলেন, আমার মেয়ের লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. মুজিব পাটোয়ারী। তিনি সকালের সময় কে বলেন, আমরা খবর পেয়ে মক্কা মদিনা জেনারেল হাসপাতালে পুলিশ পাঠাই এবং শিশুটির মা-বাবাকে থানায় নিয়ে আসি বিষয়টি জানার জন্য। ভুক্তভোগী শিশুটির বাবা-মা মোহাম্মদপুর থানায় আসলে একটি মামলা দায়ের করেন।
সূত্রে জানা যায়, মক্কা মদিনা হাসপাতালটিতে এর আগেও অপচিকিৎসার দায়ে কয়েকবার অভিযান চালানো হয়েছিল। এমন কি সিলগালাও করা হয়েছিল।
আরো জানা যায়, ২০২০ সালের ১৯ অক্টোবরের অভিযানের শুরুতেই মক্কা-মদিনা হাসপাতালে যায় ভ্রাম্যমাণ আদালত। সেখানে পরিচালক নূর নবীর কোনো ধরনের চিকিৎসা প্রদানের সনদ বা অনুমোদন পায়নি আদালত। তিনি তার রুমে বসে রোগী দেখছেন এবং তাদের ব্যবস্থাপত্র দিচ্ছেন। হাত ভাঙাসহ বিভিন্ন গুরুতর আহত যে রোগীরা আসছেন তাদের অপারেশন করার জন্য বিভিন্ন পরামর্শ দিচ্ছেন, যা তিনি কোনোভাবেই দিতে পারেন না। এ অপরাধে ভ্রাম্যমাণ আদালতে হাসপাতালটির পরিচালক নূর নবীকে এক বছরের কারাদণ্ডেসহ আনোয়ার হোসেন কালু ও তার সহযোগী আব্দুর রশিদকে ৬ মাস করে সাজা প্রদান করে। সেই সঙ্গে মক্কা-মদিনা হাসপাতালটি সিলগালাও করে দেয়া হয়েছিল।
এমএসএম / জামান
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ
তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়
উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন
Link Copied