ঢাকা শনিবার, ২৮ মার্চ, ২০২৬

কুতুবদিয়া উপজেলা শুমারি কমিটির সভা অনুষ্ঠিত


নজরুল ইসলাম, কুতুবদিয়া photo নজরুল ইসলাম, কুতুবদিয়া
প্রকাশিত: ১৯-৫-২০২২ দুপুর ১২:৭
জনশুমারি ও গৃহগণনা ২০২২ পরিচালনার নিমিত্তে কুতুবদিয়া উপজেলা শুমারি/জরিপ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। কুতুবদিয়া উপজেলা প্রশাসন ও পরিসংখ্যান অফিসের আয়োজনে বুধবার (১৮ মে) দুপুর ২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নুরের জামান চৌধুরী।
 
সভায় প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা শুমারি সমন্বয়কাী কক্সবাজার-২ সুব্রত রঞ্জন হাজরা।
 
সভায় বক্তব্য রাখেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মাহমুদুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহীন আবদুর রহমান, উপজেলা আ'লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর ও সাধারণ সম্পাদক, আলী আকবর ডেইল ইউপির সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুচ্ছাফা বি.কম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রজব আলী, কুতুবদিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রায়হান প্রমুখ। 
 
জেলা সমন্বয়কারী সুব্রত রঞ্জন হাজরা বলেন, উপজেলাকে তিনটি জোনে ভাগ করে একজন উপজেলা সমন্বয়কারী, তিনজন জোনাল অফিসার, ৪৬ জন সুপারভাইজার ও ২৪৮ জন গণনাকারী নিয়োগ করা হয়েছে। নিয়োগকৃতদের চার দিন করে প্রশিক্ষণ দেয়া হবে। তারপর ১৫ থেকে ২১ জুন পর্যন্ত মোট ৭ দিন চলবে নির্ধারিত গণনা এলাকায় তথ্যসংগ্রহ ও সংগৃহীত তথ্য নির্ধারিত সার্ভারে প্রেরণের কাজ।
 
সভায় বক্তারা বলেন, জনশুমারি একটি গুরুত্বপূর্ণ বিষয়। সঠিক জনশুমারির ওপর নির্ভর করে একটি দেশের টেকসই পরিকল্পনা। তাই সঠিক তথ্য দিয়ে তথ্য সংগ্রহকারীদের সহযোগিতা করার জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন বক্তারা।
 
উপজেলা শুমারি সমন্বয়কারী মিনহাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন- আলী আকবর ডেইল ইউপির চেয়ারম্যান আলহাজ জাহাঙ্গীর সিকদার, বড়ঘোপ ইউপির চেয়ারম্যান আবুল কালাম, কৈয়ারবিল ইউপির চেয়ারম্যান আজমগীর মাতবর, লেমশীখালী ইউপির চেয়ারম্যান আকতার হোছাইন, দক্ষিণ ধুরুং ইউপির চেয়ারম্যান আলা উদ্দিন আল আযাদ, উত্তর ধুরুং ইউপির চেয়ারম্যান আবদুল হালিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার শহিদ উল্লাহ, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আনিসুর রহমান, মেজবাহ উদ্দিন, সহকারী কৃষি কর্মকর্তা মিজানুর রহমান, শাকের আযাদ, সাংবাদিক নজরুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ কমিটির সদস্যবৃন্দ।

এমএসএম / জামান

ঈদের ছুটি শেষে ঢাকাগামী ট্রেনে প্রচণ্ড ভিড়, ছাদে বসেও ফিরছে মানুষ

হাটহাজারীতে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

ধামইরহাটে উমার ইউনিয়নবাসীর খাদেম হতে চান চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর রহমান পিন্টু

নরসিংদীতে অনুমোদনহীন হাসপাতালে অভিযান, একটিকে সিলগালা, অপরটিকে জরিমানা

মাদারীপুরে গাছের মগডালে ঝুলছিলো মাইক্রো চালকের মরদেহ

নন্দীগ্রামে দিগন্ত শিক্ষা ফাউন্ডেশন আয়োজিত বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

চৌগাছায় বিনামূল্যে সার ও বীজ বিতরণ

পাবনা থেকে কাজের সন্ধানে এসে মাগুরায় বজ্রপাতে শ্রমিকের মৃত্যু

মনোহরদীতে গাঁজা সেবনের দায়ে তিনজনকে কারাদণ্ড

অবৈধ তেল মজুদে গোপালগঞ্জে জরিমানা

দাউদকান্দিতে আগাম সরগরম ভাইস চেয়ারম্যান পদ: বিএনপির সম্ভাব্য প্রার্থীদের নিয়ে তৃণমূলে চুলচেরা বিশ্লেষণ

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে ২৪ টি গরু-ছাগল পুড়ে ছাই, ক্ষতি অর্ধকোটি টাকা

শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার