ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ফরিদপুরে স্কুল ছুটি দিয়ে শ্রেণিকক্ষেই রমরমা কোচিং বাণিজ্য


এহসান রানা, ফরিদপুর photo এহসান রানা, ফরিদপুর
প্রকাশিত: ১৯-৫-২০২২ দুপুর ১:৩১

ফরিদপুরের নগরকান্দায় বিদ্যালয় চলাকালীন স্কুল ছুটি দিয়ে শ্রেণিকক্ষেই রমরমা কোচিং বাণিজ্য চালিয়ে যাচ্ছেন শিক্ষকরা। তথ্য ও অনুসন্ধানে  এমন চিত্র দেখা গেছে উপজেলার লস্করদিয়া ইউনিয়নের ১৯নং শাকরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এমনকি নির্দিষ্ট সময় বিকেল ৪টার আগেই বিদ্যালয় ছুটি দিয়ে দেন বিদ্যালয়ের শিক্ষক কাজী মাহবুবুর রহমান।

সরেজমিন গতকাল বুধবার (১৮ মে) বিকেল ৩টা ১৩ মিনিটে বিদ্যালয়ে প্রবেশ করে দেখা যায়, নিদিষ্ট সময়ের আগেই বিদ্যালয় ছুটি দিয়ে মাত্র দুজন শিক্ষক বাদে সবাই চলে গেছেন। এ সময় শ্রেণিকক্ষেই রমরমা কোচিং চালিয়ে যাচ্ছেন ওই বিদ্যালয়ের এক শিক্ষক। ওই শিক্ষকের নাম সুজন কুমার রাহা।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন অভিভাবক জানান, শিক্ষকদের কাছে আমরা এক ধরনের জিম্মি হয়ে পড়েছি। পরীক্ষায় ভালো রেজাল্টের জন্য বাধ্য হয়েই আলাদা প্রাইভেট দিতে হচ্ছে।

ছুটি পেয়ে বাড়ি ফিরে যাওয়া শিক্ষার্থীরা জানায়, কোচিংয়ের শিক্ষার্থীদের রেখে মাহবুব স্যার আমাদের বাড়ি চলে যেতে বলেছেন।

এ ব্যাপারে শিক্ষক কাজী মাহবুবুর রহমান বলেন, আবহাওয়া প্রচণ্ড গরম, তাই বাচ্চারা যার যার মতো চলে গেছে।

শ্রেণিকক্ষে কোচিং চালানো শিক্ষক সুজন কুমার রাহা জানান, আমার ভুল হয়ে গেছে। এরপর থেকে আর শ্রেণিকক্ষে প্রাইভেট পড়াব না।

এ সময় প্রধান শিক্ষকের অনুপস্থিতিতে তার কোনো বক্তব্য জানা যায়নি।

উপজেলা সহকারী শিক্ষা অফিসার আইরিন খানম জানান, নির্দিষ্ট সময়ের আগে বিদ্যালয় ছুটি দেয়া অন্যায়। আর শ্রেণিকক্ষে কোনোভাবেই কোচিং করানো যাবে না। আমি এ ব্যাপারে খোঁঁজ নিয়ে দেখছি।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কাজী রাশেদ মামুন জানান, শ্রেণিকক্ষে কোচিং নিষিদ্ধ। আমি অভিযুক্তদের ব্যাপারে ব্যবস্থা গ্রহন করব।

এমএসএম / জামান

চুক্তি বাতিলের দাবি: সোমবার গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা

বর্ণাঢ্য আয়োজনে বাবুগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল: চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারি বরখাস্ত

বর্নাঢ্য আয়োজনে উজিরপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

সরিষাবাড়িতে জাতীয় কণ্যা শিশু দিবসে র ্যালি ও আলচনা সভা

মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক

রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি

বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি

কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১

চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি

শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড

বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত