মুন্সীগঞ্জে ডিবি পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ৪
মুন্সীগঞ্জে পৃথক স্থানে অভিযানে পরিচালনা করে ১হাজার ৪৪০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এর সাথে জড়িত বেশ কয়েকজন পলাতক রয়েছে বলে জানা গেছে।
ডিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের সূত্র ধরে বুধবার (১৮ মে) রাত ১১টা ২০ মিনেটের দিকে টঙ্গিবাড়ি উপজেলার পাইকপাড়া এলাকা থেকে একই এলাকার মাসুম বেপারি ( ৩৬) ও জাহাঙ্গীর আলমকে ( ৫৫) ১ হাজার ১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। একই রাতে জেলা সদরের গোপালনগর এলাকায় অভিযান চালিয়ে মানিক ওরফে কালা মানিকের ( ৩৭) কাছ থেকে ৩০০ পিস ইয়াবা এবং বিনোদপুর এলাকায় অভিযান চালিয়ে দুলু মোল্লার (৩৮) কাছ থেকে ৪০ পিস ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে টঙ্গিবাড়ি ও মুন্সীগঞ্জ সদর থানায় ১০-১৫টি করে মাদক মামলা রয়েছে বলে জানিয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ আবুল কালাম আজাদ।
তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুর বিষয়টি প্রক্রীয়াধীন।
এমএসএম / জামান
রায়গঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
মেঘনায় জেলেদের ধাওয়ায় ডুবল নৌ-পুলিশের স্পিডবোট, নিখোঁজ শটগান
ধনবাড়ীতে দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্যতিক্রমী হাডুডু খেলা, দর্শকদের ভিড়
আনোয়ারায় বিএনপির সমর্থন পেতে জীবনবৃত্তান্ত জমা দিলেন দিল মোহাম্মদ মঞ্জু
বাঘায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
নেত্রকোণায় রেডক্রিসেন্ট ইউনিটের বিশেষ সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত
বিদ্যুৎ সংকটেও মাসব্যাপী মেলার আয়োজন, -মাঠের মালিক আত্মগোপনে থাকা আ. লীগ নেতা
মেহেরপুরে সংস্কৃতি ও সমাজকল্যাণ খাতে ১১৩ জনের মাঝে চেক বিতরণ
রাণীনগরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান সভা অনুষ্ঠিত
ডামুড্যায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
মনপুরায় জেলেদের চাল বিতরণে অনিয়ম! মাস্টার রোলে অন্যের টিপসই
জাতীয় কন্যাশিশু দিবসে শালিখায় র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ