বাসচালকের মুক্তির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ
সড়ক দুর্ঘটনার মামলায় গ্রেফতার বাসচালক মমিন সরদারের মুক্তি ও সড়ক পরিবহন আইন বাতিলের দাবিতে পাবনায় সড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন পাবনা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা। এ সময় অবিলম্বে দাবিগুলো বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। বৃহস্পতিবার (১৯ মে) সকাল সাড়ে ১০টার দিকে পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনাল বাইপাস মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। এতে ঢাকা-পাবনা মহাসড়কে যান চলাচল বাধাগ্রস্ত হয়।
পরে মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন- পাবনা জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি ফিরোজ খান, লাইন সম্পাদক আলাউদ্দিন আলাল, সাংগঠনিক সম্পাদক শেখ রনি, সাবেক অর্থ সম্পাদক ফরিদ উদ্দিন, শ্রমিক নেতা হান্নান মুনসি, মুন্না, রবিউল, মিলন, মেহেদি (বুটিন) প্রমুখ।
বক্তারা বলেন, কোনো বাস-ট্রাক চালক ইচ্ছে করে দুর্ঘটনা ঘটায় না। কারণ, এতে তার জীবন ও গাড়িও ক্ষতিগ্রস্ত হয়। অথচ দুর্ঘটনা ঘটলেই সব দোষ চালকদের ওপর দিয়ে হত্যা মামলা দেয়া হচ্ছে। এভাবে হত্যা মামলা মাথায় নিয়ে আমাদের পরিবহন চালানো সম্ভব নয়। অবিলম্বে গ্রেপ্তার মমিনকে মুক্তি দিতে হবে। সেই সঙ্গে বিতর্কিত পরিবহন আইন বাতিল করতে হবে। তা না হলে দেশব্যাপী বৃহত্তর আন্দোলন কর্মসূচির ঘোষণা দেয়া হবে।
উল্লেখ্য, চলতি বছরের ১৭ জানুয়ারি ঢাকা-পাবনার মহাসড়কের কাশিনাপুরের ২৪ মাইল এলাকায় মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হন। ওই ঘটনায় আমিনপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের বাবা। ওই মামলায় গত ১২ মে বাসচালক মমিন সরদার পাবনা জজকোর্টে জামিন নিতে গেলে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠায় আদালত।
এমএসএম / জামান
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন