ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

জাতির পিতার সমাধিতে ফরিদপুর জেলা আ.লীগের শ্রদ্ধা নিবেদন


শেখ বেলাল  photo শেখ বেলাল
প্রকাশিত: ১৯-৫-২০২২ রাত ১১:১৭
জাতির পিতার সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছে নবনির্বাচিত ফরিদপুর জেলা আওয়ামী কমিটি । আজ বৃহস্পতিবার  (১৯ মে) দুপুর ১২টায় ধানমন্ডি-৩২ এ জাতির পিতার সমাধিসৌধের বেদিতে ফুল দিয়ে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন তারা। এসময় তারা বঙ্গবন্ধু ও ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন।
 
এ সময় উপস্থিত ছিলেন- নবনির্বাচিত ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক  ইশতিয়াক আরিফ,  ফরিদপুর জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক খান মো. শাহ সুলতান, জেলা ছাত্রলীগের সভাপতি  তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান, সাধারন সম্পাদক ফাহিম আহমেদ, সাংগঠনিক সম্পাদক আফিক বিন ইসলাম অর্ক, প্রমূখ।
 
এসব নবগঠিত কমিটির সভাপতি শামীম হক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা  আমাকে ফরিদপুর জেলার দায়িত্ব দিয়েছেন। এবার যোগ্যদেরকে মূল্যায়ন করা হবে এবং আগামী সংসদ নির্বাচনে ফরিদপুরের ৪টা আসনেই নৌকাকে বিজয়ী করবো ইনশাআল্লাহ।
সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ বলেন, জাতির জনকের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করে ফরিদপুর জেলার নবনির্বাচিত কমিটির কার্যক্রম শুরু করলাম। ফরিূপুরে কোনো হাইব্রিড কে সুযোগ দেওয়া হবে না। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় ফরিদপুরে আওয়ামী লীগের কার্যক্রম বৃদ্ধি পাবে।
জেলা ছাত্রলীগের সভাপতি রিয়ান চৌধুরী বলেন, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে বঙ্গবন্ধুর আপসহীন ভূমিকা ও বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ।

এমএসএম / এমএসএম

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ

সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব

আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ

ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু

বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ

হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন