ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

বোয়ালমারীতে চোরাই গরুর মাংস ফেলে পালালো কসাই


জাকির হোসেন, বোয়ালমারী photo জাকির হোসেন, বোয়ালমারী
প্রকাশিত: ২২-৫-২০২২ রাত ৯:২৩
ফরিদপুরের বোয়ালমারীতে এক কসাইয়ের বিরুদ্ধে গরু চুরির অভিযোগ পাওয়া গেছে। চোরাই গরুর মাংস বিক্রির সময় এলাকাবাসীর সন্দেহ হলে জেরার মুখে কৌশলে পালিয়ে যায় কসাই কাবুল সরদার। ২২ মে রবিবার ঘটনাটি ঘটেছে উপজেলার পরমেশ্বর্দী ইউনিয়নের পরমেশ্বরর্দী গ্রামে।
জানা যায়, পরমেশ্বর্দী গ্রামের বিধবা নারী সকুরন বেগমের লাল রংয়ের একটি ২ বছরের বকনা গরু  শনিবার (২১ মে) রাতে চুরি হয়। যার আনুমানিক মূল্য ৭০ হাজার টাকা। পরের দিন রবিবার সকালে ওই গরু জবাই করে স্থানীয় জয়পাশা বাজারে মাংস বিক্রি করছিলেন পরমেশ্বর্দী গ্রামের কসাই কাবুল সরদার। এসময় গুরুর মালিকসহ এলাকাবাসীর সন্দেহ হলে তারা গরুর উৎস সম্পর্কে কাবুলকে জিজ্ঞাসাবাদ করেন। জবাবে সে গরুটির বিক্রেতা হিসেবে একই গ্রামের ইকতার মোল্যার নাম প্রকাশ করে। পরবর্তীতে খোঁজ খবর নিতে গেলে ইকতার মোল্যাকে এলাকায় পাওয়া যায়নি। অপরদিকে কসাই কাবুলও পরবর্তীতে মাংস ফেলে গা ঢাকা দেয়।
গরুর মালিক শুকুরন বেগমের ভাই দবির ফকির জানায়, শনিবার গভীর রাতে আমার বোন শুকুরন বেগম ঘুম থেকে উঠে গোয়ালে গিয়ে দেখে গরু নাই। পরে আমরা খোঁজাখুঁজি শুরি করি। সকালে জয়পাশা বাজারে গিয়ে দেখি ওই গরুর মাংস বিক্রি করছে কাবুল সরদার। তার কাছে গরুর কেনার খবর জানতে চাইরে সে বলে ইকতার মোল্যার নাম বলে পালিয়ে যায়। আমরা আইনের আশ্রয় নিবো।
ডহরনগর পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই মো. মনির হোসেন জানান, আমরা সংবাদ পেয়ে ঘটনা স্থলে গিয়ে কসাইকে পায়নি। স্থানীয় মাতুব্বর এবং তার আত্মীয় স্বজনকে আজকে দিনের মধ্যে কসাইকে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।

এমএসএম / এমএসএম

পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি

নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ

নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী

বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার

পিরোজপুরে ৬৯ রাউন্ড কার্তুজ, ওয়াকিটকি ও ভুয়া পুলিশ আইডিসহ যুবক গ্রেপ্তার

জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

শুধু ভালো ফলাফল, জিপিএ-৫ বা বৃত্তি অর্জনের মাধ্যমে শিক্ষার মান নির্ধারণ করা যায় না- ডিসি সাইফুর রহমান

পেকুয়া পৌরসভার প্রধান সড়কে আবর্জনার স্তূপ

ধুনটে ১১ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার