ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

জীবননগরে প্রাকৃতিক দুর্যোগ কাটিয়ে ধান সংগ্রহ ও বিক্রয়ে ব্যস্ত চাষিরা


মহিবুল ইসলাম মুকুল, জীবননগর photo মহিবুল ইসলাম মুকুল, জীবননগর
প্রকাশিত: ২৩-৫-২০২২ দুপুর ৩:৫৭
ঘূর্ণিঝড় আসানির প্রভাবে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার জীবননগর পৌরসভাসহ ৮টি ইউনিয়নের পাকা-আধা পাকা ধানের  ব্যাপক ক্ষতি হলেও সে বিপর্যয় কাটিয়ে কৃষকরা এখন ধান সংগ্রহ ও বিক্রিতে ব্যস্ত হয়ে পড়েছেন।
 
অতিমাত্রায় ভারি বৃষ্টির কারণে এ অঞ্চলে কৃষকদের ধান ঘরে তুলতে বিলম্ব হলেও এক সপ্তাহ কোনো বৃষ্টি না হওয়ায় কৃষকরা ভালোভাবে তাদের ধান ঘরে তুলতে সক্ষম হয়েছেন। জীবননগরে প্রতিটি ইউনিয়নে ধান কাটা এবং মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন এখানকার প্রতিটি পরিবারের নারী-পুরুষ। বিশেষ করে এবার বরো মৌসুমে ধান কাটা ও মাড়াইয়ের জন্য আশানুরূপ শ্রমিক না পাওয়ায এবং সেই সাথে বড় প্রাকৃতিক দুর্যোগ আসার পূর্বে বাধ্য হয়ে পরিবারের সকল সদস্য ধান গোছাতে ব্যস্ত সময় পার করছেন। তাছাড়া এবার বোরো মৌসুমে প্রাকৃতিক দুর্যোগের ফলে ধানের সামান্য ক্ষতি হলেও  টানা আবহাওয়া শুষ্ক থাকার কারণে কৃষকরা সেই ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হয়েছেন। ধানের আশানুরূপ মূল্য পাওয়ায় খুশি এখানকার কৃষকরা।
 
সরজমিন এখানকার বাজার ঘুরে দেখা যায়, এ বাজারে ধানের প্রচুর আমদানি হয়েচে। সেই সাথে প্রতি মণ ধান ১১০০ থেকে ১৩০০ টাকায় বিক্রি হচ্ছে। ধানের ন্যায্যমূল্য পাওয়ায় এখানকার কৃষকদের মুখে রয়েছে তৃপ্তির হাসি।
 
ধান বিক্রি করতে আসা আফজাল হোসেন নামে একজন চাষি বলেন, আমি এ বছর তিন বিঘা জমিতে বোরো ধান চাষ করি। বৃষ্টির পানিতে বোরো ধানের ক্ষতি হলেও আমি তিন বিঘা জমিতে সর্বমোট ৫০ মণের মতো ধান পাই। প্রতি মণ ধান ১২০০ টাকায় বিক্রি করি। ধানের ন্যায্য দাম পেয়ে আমি অনেক খুশি।
 
ধান ক্রেতা করিম হোসেন বলেন, এ বছর দ্রব্যমূলের ঊর্ধ্বগতির সাথে ধানের মূল্য একটু বেশি। বৃষ্টির পানিতে এখানকার ধানের রং কালচে হয়ে যায়, ফলে আমাদের মিল মালিকদের কাছে এ ধান বিক্রি করতে একটু সমস্যায় পড়তে হচ্ছে। তারপরও বাজারে ধানের চাহিদা থাকায় আমাদের ধান এভাবে কিনতে হচ্ছে।
 
এ বিষয়ের জীবননগর কৃষি কর্মকর্তা শারমিন আক্তার বলেন, এ বছর জীবননগর উপজেলায় সর্বমোট ৭০০০ হেক্টর জমিতে বরো ধানের চাষ হয়। কিন্তু এ বছর ধান কাটার মৌসুমে প্রচুর বৃষ্টিপাত হওয়ার কারণে ফসলের সামান্য ক্ষতি হলেও পরিশেষে কৃষকরা তাদের ধান ঘরে তুলতে সক্ষম হয়েছেন। সেই সাথে জীবননগর কৃষি অফিস থেকে আমরা প্রতিটি কৃষকের সাথে নানা প্রকার পরামর্শ ও আলোচনা চলমান রেখেছি, যাতে কৃষকদের ধান সংগ্রহ এবং বিক্রি করতে কোনো অসুবিধা না হয়।

এমএসএম / জামান

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ