বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সাদা প্যানেলকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান মেয়র ফয়সাল বিপ্লবের
বুধবার (২৫ মে) বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জে বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সাদা প্যানেলের মতবিনিময় সভা অনুষ্ঠীত হয়েছে। গতকাল সোমবার (২৩ মে) জেলা আইনজীবী সমিতি ভবন মিলনায়তনে জেলা আইনজীবী সমিতির আয়োজনে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অ্যাড. মোজাম্মেল হক রোমেলের সঞ্চলনায় উক্ত অনুষ্ঠানে সভাপত্বি করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. অজয় কুমার চক্রবর্তী। ২৫ মে অনুষ্ঠিতব্য বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে বঙ্গবন্ধু আইনজীবী পরিষদে সাদা প্যানেলকে জয়যুক্ত করতেই উক্ত মতবিনিময় সভার আয়োজন করা হয়।
বাংলাদেশ বার কাউন্সিল নিবাচনে সাদা প্যানেলকে জয়লাভ করাতে সকলের প্রতি আহ্বান জানিয়ে বক্তারা বলেন, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ হচ্ছে জনগণের প্যানেল। জনগণের ভাগ্যোন্নয়নের প্যানেল। এই প্যানেল সব সময় আইনজীবীদের উন্নয়নের স্বার্থে কাজ করে। আজকে এই প্যানেলের (সাদা প্যানেল) জয় মানে সকল আইনজীবীর তথা শেখ হাসিনার জয়।
বক্তব্যে পৌর মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব বলেন, আগামী ২৫ মে বার কাউন্সিল নির্বাচনে সাদা প্যানেলকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করুন। সাদা প্যানেলকে জয়লাভ করানো এটা আপনাদের (আইনজীবীদের) নৈতিক দায়িত্ব ও কর্তব্য। প্রত্যেকে বঙ্গবন্ধু আইনজীবী সমর্থিত সাদা প্যানেলে ভোটের মাধ্যমে এই প্যানেলকে জয়যুক্ত করবেন।
এ সময় বক্তব্য রাখেন- সাবেক পিপি অ্যাড. আব্দুল মতিন, জিপি অ্যাড. লুৎফর রহমান, সাবেক সভাপতি শ.ম হাবিব, আর্শেদ উদ্দিন চোধুরী, সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. নাসিমা, অ্যাড. পল্টু, শাহিন মোহাম্মদ আমানুল্লাহ, অ্যাড. সোহানা তাহমিনা, অ্যাড. শামসুন নাহার শিল্পী, অ্যাড. সালমাসহ অনেকে।
বার কাউন্সিল নির্বাচনে সারাদেশের ন্যায় মুন্সীগঞ্জে ভোট প্রয়োগ করতে পারবেন ভোটাররা। ভোটারদের ভোট প্রয়োগে জেলা দায়রা ও জজ আদালতের দ্বিতীয় তলায় ভোটকেন্দ্র তৈরি করা হবে। এতে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন বলে জানা গেছে।
এমএসএম / জামান
রায়গঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
মেঘনায় জেলেদের ধাওয়ায় ডুবল নৌ-পুলিশের স্পিডবোট, নিখোঁজ শটগান
ধনবাড়ীতে দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্যতিক্রমী হাডুডু খেলা, দর্শকদের ভিড়
আনোয়ারায় বিএনপির সমর্থন পেতে জীবনবৃত্তান্ত জমা দিলেন দিল মোহাম্মদ মঞ্জু
বাঘায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
নেত্রকোণায় রেডক্রিসেন্ট ইউনিটের বিশেষ সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত
বিদ্যুৎ সংকটেও মাসব্যাপী মেলার আয়োজন, -মাঠের মালিক আত্মগোপনে থাকা আ. লীগ নেতা
মেহেরপুরে সংস্কৃতি ও সমাজকল্যাণ খাতে ১১৩ জনের মাঝে চেক বিতরণ
রাণীনগরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান সভা অনুষ্ঠিত
ডামুড্যায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
মনপুরায় জেলেদের চাল বিতরণে অনিয়ম! মাস্টার রোলে অন্যের টিপসই
জাতীয় কন্যাশিশু দিবসে শালিখায় র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
মান্দায় গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ
Link Copied