ঢাকা বৃহষ্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

আদাবর থানা স্বেচ্ছাসেবক লীগের অফিসে দুর্বৃত্তদের হামলা


নিজাম উদ্দিন photo নিজাম উদ্দিন
প্রকাশিত: ২৪-৫-২০২২ দুপুর ১০:৫৮
রাজধানীর আদাবর থানার অন্তর্গত ১০০নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের অফিসে ঢুকে কিশোর গ্যাং এবং ছিনতাইকারীরা কয়েকজনকে এলোপাতাড়ি কুপিয়েছে। এরমধ্যে একজনকে আশংকাজনক অবস্থায় জাতীয় হৃদরোগ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত রোববার (২২ মে) রাত সাড়ে ১০টার দিকে। আহত ব্যক্তির নাম রফিকুল ইসলাম বাবু। তিনি ১০০নং ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক। তার রাজনৈতিক সহযোদ্ধা মো. কবির হোসেনকেও কুপিয়েছে দুর্বৃত্তরা। একটি বিচারকে কেন্দ্র করে এ হামলা করা হয়েছে বলে সূত্রে জানা যায়।
 
হামলার স্থানটি পরিদর্শন করেছে আদাবর থানা পুলিশ। হামলাকারীরা সবাই একই এলাকার। হামলায় নেতৃত্ব দেয় ৭-৮ জন। এরা হলো- নুর আলম, তুষার, রাফি, আহাম্মেদ, জয়, সাগর ওরফে বিগার এবং তোতলা বাবু। হামলার সময় সবারই কাছে ধারালো দেশীয় অস্ত্র ছিল। এ বিষয়ে আদাবর থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে।
 
হামলার বিষয়ে ১০০নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক রফিকুল ইসলাম বাবু সকালের সময়কে বলেন, আমাদের অফিসে এসে অতর্কিতভাবে আমার ওপর হামলা চালায় একদল ছিনতাইকারী কিশোর গ্যাংগ। এতে শরীরের কয়েকটি স্থানের রগ কেটে যায় এবং প্রচুর রক্তক্ষরণ হয়।
 
স্থানীয়রা বলেন, এরা অপ্রতিরোধ্য। এরা এলাকায় চুরি-ছিনতাই থেকে শুরু করে সব অপরাধের সাথে জড়িত। এদের বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে রাজধানীর কয়েকটি থানায়।

এমএসএম / জামান

গুলশান লেক ও ইউআরপি ভবন এলাকায় পরিদর্শন কার্যক্রম অনুষ্ঠিত

ইডিসিএলে অস্থিতিশীলতা তৈরির চক্রান্তের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

ওএমএসে ফিরেছে গতি রাজধানীতে স্বস্তির বার্তা

ইডি শাহজালালের তৎপরতায় তদারকিতে গতি, চাপে প্রোটোকল কোম্পানিগুলো

লিগ্যাল এইডের সহযোগিতায় শিশু সন্তানকে ফিরে পেলো কিশোরী মা

মিরপুর কলেজের দেয়াল ধস: তদন্ত কমিটি গঠনের ঘোষণা ও ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস ফেরদৌসী আহমেদ এমপির

মিরপুরে দেয়াল ধসে ২ জন নিহত

ন্যায্যভিত্তিক সমাজ গঠনে বিভাজনের বদলে ঐক্যের আহ্বান

নলতায় ফারজানার লাশ দেখে অজ্ঞান হন হত্যা মামলার সাক্ষী হামিদুল মোড়ল

টেন্ডার শেষ হওয়ার আগেই বরাদ্দ, নাফরিজা শ্যামার ভূমিকা নিয়ে প্রশ্ন

১৬ ডিসেম্বর তৃতীয় টার্মিনাল উদ্বোধনের প্রস্তুতি: ORAT কার্যক্রম শুরুর তাগিদ

বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসে ঢাকায় দ্বিতীয় মিয়াওয়াকি আরবান ফরেস্ট উদ্বোধন

খিলগাঁওয়ে সন্ত্রাসী পাগলা সোহেল গ্রেফতার পর এলাকায় স্বস্তি মিলেছে