পুলিশ সদস্য জনি খানকে দেখতে হাসপাতালে আইজিপি ড. বেনজীর আহমেদ
চট্টগ্রামের লোহাগাড়ায় আসামি ধরতে গিয়ে দায়ের কোপে হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে চিকিৎসাধীন পুলিশ সদস্য জনি খানকে দেখতে রাজধানীর মোহাম্মদপুরে আল মানার হাসপাতালে আসেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। সোমবার (২৩ মে) দুপুরে রাজধানীর মোহাম্মদপুরের আল মানার হাসপাতালে আসেন তিনি।
এর আগে আহত পুলিশ সদস্য জনি খানের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন। এ সময় পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ বলেন, আল্লাহর অশেষ রহমতে আহত কনস্টেবল জনি ভালো আছেন। এই হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসকরা প্রায় ৯ ঘণ্টা ধরে বিচ্ছিন্ন কব্জিকে অপারেশনের পর জোড়া লাগান। বাংলাদেশের যেসব চিকিৎসক এই অপারেশন করেছেন তাদের কাছে পুলিশ কৃতজ্ঞ। আমাদের দেশের চিকিৎসা বিজ্ঞান অনেক এগিয়েছে, এটিই তার প্রমাণ৷ আহত কনস্টেবলের জন্য আমরা দোয়া চাই। আর এই কাজটি যে আসামি করেছিল তাকেও গ্রেপ্তার করা হয়েছে।
এ সময় তিনি আরো বলেন, পুলিশের চাকরিটাই একটি ঝুঁকির চাকরি। জীবনের ঝুঁকি নিয়ে জনগণকে নিরাপত্তা দেয়ার জন্য কাজ করতে হয়। পুলিশ সব সময় ঝুঁকিপূর্ণ কাজ করে। প্রতি বছর আমাদের শত শত সহকর্মী ঝুঁকিপূর্ণ কাজ করতে গিয়ে জীবন উৎসর্গ করছেন। তবে প্রতিটি ঘটনা থেকে আমরা শিখি ও সতর্ক হই। পুলিশ অপরাধী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কাজ করে। আর যারা অপরাধী তারা ভয়ানক ও বিপজ্জনক। তাই তাদের আইনের আওতায় আনতে গেলে এ ধরনের ঘটনা ঘটতেই পারে। তবুও আমরা সর্বোচ্চ সতর্কতা মেনেই অভিযানগুলো পরিচালনা করি এবং দেশের জন্য ও দেশের মানুষের জন্য কাজ করি।
উল্লেখ্য, গত ১৫ মে (রোববার) সকাল ১০টার দিকে চট্টগ্রামের লোহাগাড়া থানার পদুয়া ইউনিয়নের লালারখিল এলাকায় আসামির ধারালো দায়ের কোপে পুলিশ সদস্য জনি খানের হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়। ১৬ মে রাজধানীর মোহাম্মদপুরের আল মানার হাসপাতালে জনি খানের হাতের কব্জি টানা ১০ ঘণ্টার প্রচেষ্টায় জোড়া লাগানো হয়।
গত ১৯ মে রাতে কবজি বিচ্ছিন্নের মর্মান্তিক ঘটনায় মূল আসামি কবির আহমদকে গ্রেপ্তার করে র্যাব।
এমএসএম / জামান
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ
তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়
উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন
Link Copied