শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানসহ একাধিক পুরস্কার জিতেছে কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ
জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে উপজেলা পর্যায়ে আয়োজিত বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানসহ একাধিক পুরস্কার জিতেছে কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ। গত রোববার দুপুরে কুতুবদিয়া উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ আয়োজক কমিটি ফলাফল প্রকাশ করে।
জানা যায়, উপজেলায় পঞ্চমবারের মতো শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচিত হয় কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ। পঞ্চমবারের মতো শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জহিরুল ইসলাম। শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছে একই বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র মশিউর রহমান মিতুল। শ্রেষ্ঠ স্কাউট নির্বাচিত হয়েছে বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র বাংলাদেশ স্কাউটের সর্বোচ্চ পদকপ্রাপ্ত মাসুক ইলাহী মাহী। শ্রেষ্ঠ স্কাউট গ্রুপ নির্বাচিত হয়েছে এ বিদ্যালয়ের স্কাউট গ্রুপ।
তাছাড়া অন্যান্য ইভেন্টের মধ্যে জারিগান (জুনিয়র) প্রথম হয়েছে এ বিদ্যালয়ের দ্রুবদেব নাথ ও তার দল। বাংলা রচনা প্রতিযোগিতায় (জুনিয়র) প্রথম হয়েছে মুসফিকুর রহমান সায়েম। ইংরেজি রচনা প্রতিযোগিতায় (সিনিয়র) প্রথম হয়েছে মশিউর রহমান মিতুল। লোকনৃত্যে (সিনিয়র) প্রথম হয়েছে ইলমান নুর বাবু। লোকসংগীত ও দেশাত্মবোধক গানে প্রথম হয়েছে ইমরুল কায়েস।
এককথায় বলতে গেলে এবারের শিক্ষা সপ্তাহের প্রায় সবকটি ইভেন্টে অবিস্মরণীয় সাফল্য অর্জন করেছে প্রতিষ্ঠানটি।
এমএসএম / জামান
মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ
ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান
বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন
কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ
টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়
মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন
ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ
দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার
সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি
কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর
অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার
বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা
সান্তাহারে স্টেশনের পাশে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
Link Copied