মুন্সীগঞ্জে ১৬ ক্যাটাগরিতে সরকারি হরগঙ্গা কলেজের প্রথম স্থান অর্জন
মুন্সীগঞ্জে ১৬টি ক্যাটাগরিতে সরকারি হরগঙ্গা কলেজ প্রথম স্থান অর্জন করেছে। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২-এ সরকারি হরগঙ্গা কলেজের অবিস্মরণীয় সাফল্য অর্জিত হয়েছে। ১৬টি ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করে বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নেবে সরকারি হরেগঙ্গা কলেজ।
চলতি বছর শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে সরকারি হরগঙ্গা কলেজ মনোনীত হয়েছে। শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান হিসেবে কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল হাই তালুকদার, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে ড. সুশান্ত কুমার রায়, শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক মো. শামীমুর রহমান, শ্রেষ্ঠ গার্ল গাইড মোসাম্মৎ নুপুর, শ্রেষ্ঠ বিএনসিসি ক্যাডেট মোহাম্মদ জুম্মান শেখ নির্বাচিত হয়েছেন।
বাংলা কবিতা আবৃত্তিতে মুশফিক আহমেদ, দেশাত্মবোধক গানে সারা মারিয়া, রবীন্দ্রসঙ্গীতে ইসরাত জাহান ঐশি, নজরুল সংগীত প্রতিযোগিতায় ইসরাত জাহান, জারিগানে ঋত্বিক ও তার দল, লোকসংগীতে আলমগীর হোসেন, উচ্চাঙ্গ নৃত্যে বর্ষা দাস, লোকনৃত্যে সুস্মিতা রানী বিশ্বাস এবং বর্ষা দাস প্রথম স্থান অধিকার করে বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়।
সর্বমোট ১৬টি ক্যাটাগরিতে সরকারি হরগঙ্গা কলেজ প্রথম স্থান অধিকার করে, যা তার সোনালী দিনের সাক্ষ্য বহন করে। এই কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষসহ শিক্ষকমণ্ডলী ও ছাত্র-ছাত্রীদের উষ্ণ অভিনন্দন জানান সংশ্লিষ্টরা।
এমএসএম / জামান
রায়গঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
মেঘনায় জেলেদের ধাওয়ায় ডুবল নৌ-পুলিশের স্পিডবোট, নিখোঁজ শটগান
ধনবাড়ীতে দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্যতিক্রমী হাডুডু খেলা, দর্শকদের ভিড়
আনোয়ারায় বিএনপির সমর্থন পেতে জীবনবৃত্তান্ত জমা দিলেন দিল মোহাম্মদ মঞ্জু
বাঘায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
নেত্রকোণায় রেডক্রিসেন্ট ইউনিটের বিশেষ সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত
বিদ্যুৎ সংকটেও মাসব্যাপী মেলার আয়োজন, -মাঠের মালিক আত্মগোপনে থাকা আ. লীগ নেতা
মেহেরপুরে সংস্কৃতি ও সমাজকল্যাণ খাতে ১১৩ জনের মাঝে চেক বিতরণ
রাণীনগরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান সভা অনুষ্ঠিত
ডামুড্যায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
মনপুরায় জেলেদের চাল বিতরণে অনিয়ম! মাস্টার রোলে অন্যের টিপসই
জাতীয় কন্যাশিশু দিবসে শালিখায় র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
মান্দায় গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ
Link Copied