সোনারগাঁওয়ে সাংবাদিকের ওপর কিশোর গ্যাংয়ের হামলা
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সাংবাদিক ও শিক্ষকের ওপর কিশোর গ্যাংয়ের সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। গতকাল মঙ্গলবার (২৪ মে) সন্ধ্যায় উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা স্বপ্নদ্বীপ শপিংমলের সামনে এ ঘটনা ঘটে। আহত সাংবাদিক মশিউর রহমানকে উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সাংবাদিক মশিউর দৈনিক ভোরের পাতা পত্রিকার সোনারগাঁও প্রতিনিধি ও সোনারগাঁও জি আর ইনস্টিটিউশন মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক। এ ঘটনায় মঙ্গলবার রাতে আহতের ছোট ভাই মাহবুবুর রহমান বাদী হয়ে সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করেছেন।
জানা গেছে, মঙ্গলবার জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় নারায়ণগঞ্জ ওসমানী স্টেডিয়ামে সোনারগাঁও জি আর ইনস্টিটিউশন মডেল স্কুল অ্যান্ড কলেজের ছাত্রীদের নিয়ে অংশ নেন সাংবাদিক ও শিক্ষক মশিউর রহমান। প্রতিযোগিতা শেষে বাড়ি ফেরার পথে সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে মোগরাপাড়া চৌরাস্তার স্বপ্নদ্বীপ শপিংমলের সামনে তাদের বহন করা অটোরিকসা যানজটে আটকে থাকে। একপর্যায়ে হাবিবপুর গ্রামের লিটুর ছেলে কিশোর গ্যাংয়ের লিডার অন্তুর নেতৃত্বে ৭-৮ জনের একটি দল চারটি মোটরসাইকেলযোগে উল্টোপথে এসে অটোরিকসার গতিরোধ করে অশ্লীল ভাষায় অঙ্গিভঙ্গি করে ছাত্রীদের উত্ত্যক্ত করতে থাকে। এ সময় মশিউর রহমান উত্ত্যক্ত করা ও উল্টোপথে এসে গতিরোধের বিষয়টি জানতে চাইলে তাকে টেনে-হিঁচড়ে অটোরিকসা থেকে নামিয়ে লোহার রড দিয়ে পিটিয়ে ও কিল-ঘুষি মেরে মারাত্মকভাবে আহত করে। একপর্যায়ে আগত মশিউর পার্শ্ববর্তী মার্কেটে গিয়ে আশ্রয় নিলে তাকে সেখানে কিশোর গ্যাংয়ের সদস্যরা অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তবে ওই সময়ে কিশোর গ্যাংয়ের সদস্যরা পালিয়ে যায়।
আহত সাংবাদিক মশিউর রহমান বলেন, কয়েকজন অচেনা যুবক চারটি মোটরসাইকেল যোগে এসে ছাত্রীদের উত্ত্যক্ত করছিল। এতে বাধা দেয়ায় তাকে পিটিয়ে আহত করে। পরে গ্যাংয়ের লিডার লিটুর ছেলে অন্তু বলে জানতে পারি।
সাংবাদিক মশিউরের ওপর হামলার ঘটনায় সোনারগাঁও প্রেসক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের সাংবাদিকরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। অবিলম্বে দোষীদের গ্রেফতার করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, সাংবাদিককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার ছোট ভাই বাদী হয়ে অভিযোগ দায়ের করেছেন। আসামিদের গ্রেফতারে পুলিশ অভিযানে নেমেছে।
এমএসএম / জামান
চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি
শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড
বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত
রাজারহাটে গাছসহ গাঁজা চাষি গ্রেপ্তার
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
Link Copied