জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পেল ৫৭ কিশোর
পাবনার সুজানগর উপজেলায় টানা ৪০ দিন মসজিদে গিয়ে জামাতের সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করায় ৫৭ শিশু-কিশোরকে বাইসাইকেল পুরস্কার দেয়া হয়েছে। মঙ্গলবার (২৪ মে) সুজানগর উপজেলা অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের বাইসাইকেল দেয়া হয়।
শিশু-কিশোরদের নামাজে আগ্রহী করতে ও আদর্শ প্রজন্ম গঠনের লক্ষ্যে শহীদ ডা. এ কে মোহাম্মদ আলী ফাউন্ডেশনের উদ্যোগে এবং এম এইচ গ্রুপ অব কোম্পানিজ লিমিটেডের সার্বিক সহযোগিতায় ব্যতিক্রমধর্মী এ পুরস্কারের আয়োজন করা হয়। নিয়মিত নামাজ আদায়ের পুরস্কার হিসেবে এসব কিশোরের প্রত্যেককে একটি করে বাইসাইকেল দেয়া হয়েছে।
পৌর কাউন্সিলর ও শহীদ ডা. এ কে মোহাম্মদ আলীর ছেলে মোশফিকুর রহমান সাচ্চুর সভাপতিত্বে ও পৌর আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজের সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন।
বিশেষ অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশন আলী ও সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হান্নান। এছাড়া সুজানগর উপজেলা সমাজসেবা কর্মকর্তা জিল্লুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মাদকমুক্ত সমাজ ও শিশু-কিশোরদের সুন্দর চরিত্র গঠন করতে এ ধরনের উদ্যোগ গ্রহণ করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানানোর পাশাপাশি এমন উদ্যোগ যেন দেশের সব মসজিদেই হয় সেই আশা ব্যক্ত করেন বক্তারা।
মোশফিকুর রহমান সাচ্চু জানান, সুজানগর থানা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও সুজানগর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শহীদ ডা. এ কে মোহাম্মদ আলীর নামে প্রতিষ্ঠিত এই ফাউন্ডেশন। সংগঠনের সভাপতি এবং এম এইচ গ্রুপ অব কোম্পানিজ লিমিটেডের চেয়ারম্যান মোবারক হোসেন জুয়েলের সার্বিক সহযোগিতায় গত প্রায় দেড় মাস আগে থেকে এই প্রতিযোগিতা শুরু হয়, যেখানে সুজানগর পৌরসভার ৬৩ জন শিশু-কিশোর অংশ নেয়। তাদের মধ্যে টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করতে সক্ষম হয় ৫৭ কিশোর। মঙ্গলবার ওই ৫৭ কিশোরকে আনুষ্ঠানিকভাবে বাইসাইকেল দিয়ে পুরস্কৃত করা হয়। এই উদ্যোগ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এমএসএম / জামান
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন