ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

মুন্সীগঞ্জে নৌ পুলিশের ৩৪ মামলার আলামত পুড়িয়ে ধ্বংস


তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ photo তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ
প্রকাশিত: ২৬-৫-২০২২ দুপুর ১১:৩৬

মুন্সীগঞ্জে নৌ পুলিশের ৩৪ মামলার আলামত পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। গতকাল বুধবার (২৫ মে) অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল জেলা মৎস্য কর্মকর্তা শামসুল করীমের উপস্থিতিতে উক্ত আলামত জনসমক্ষে পোড়ানো হয়। মিরকাদিম কাঠপট্টি এলাকায় উক্ত কার্যক্রমের আয়োজন করা হয়।

মুক্তারপুর নৌ পুলিশের ইনচার্জ লুৎফর রহমান জানান, নৌ পুলিশের জব্দকৃত অবৈধ কারেন্ট জালের বিভিন্ন সময়ের দেয়া মোট ৩৪টি মামলার আলামত পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। মোট ১৯৬ বস্তা কারেন্ট জালের মধ্যে ৭৮ হাজার ৬০০ পিস ববিন, ৭৮ হাজার ৮০০ পিস রেইল ছিল। অবৈধ কারেন্ট জালের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। 

এ সময় সদর থানার এসআই ফরিদুজ্জামান, মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির এসআই রবিউল ইসলাসসহ অন্য সদস্যগণ উপস্থিত ছিলেন। 

জামান / জামান

রায়গঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

মেঘনায় জেলেদের ধাওয়ায় ডুবল নৌ-পুলিশের স্পিডবোট, নিখোঁজ শটগান

ধনবাড়ীতে দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্যতিক্রমী হাডুডু খেলা, দর্শকদের ভিড়

আনোয়ারায় বিএনপির সমর্থন পেতে জীবনবৃত্তান্ত জমা দিলেন দিল মোহাম্মদ মঞ্জু

বাঘায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নেত্রকোণায় রেডক্রিসেন্ট ইউনিটের বিশেষ সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

বিদ্যুৎ সংকটেও মাসব্যাপী মেলার আয়োজন, -মাঠের মালিক আত্মগোপনে থাকা আ. লীগ নেতা

মেহেরপুরে সংস্কৃতি ও সমাজকল্যাণ খাতে ১১৩ জনের মাঝে চেক বিতরণ

রাণীনগরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান সভা অনুষ্ঠিত

ডামুড্যায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মনপুরায় জেলেদের চাল বিতরণে অনিয়ম! মাস্টার রোলে অন্যের টিপসই

জাতীয় কন্যাশিশু দিবসে শালিখায় র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মান্দায় গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ