ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

বোয়ালমারীতে খাদ্য পরিদর্শকের বাড়িতে ৩০ বস্তা চাল মজুদ!


জাকির হোসেন, বোয়ালমারী photo জাকির হোসেন, বোয়ালমারী
প্রকাশিত: ২৬-৫-২০২২ বিকাল ৬:৩২
 মাগুরা জেলা খাদ্য নিয়ন্ত্রক অধিদপ্তরের কারিগরী খাদ্য পরিদর্শক প্রবীর কীর্তনীয়ার ফরিদপুর জেলার বোয়ালমারীস্থ বাড়িতে অবৈধভাবে চাল মজুদ করার অভিযোগ পাওয়া গেছে। ব্যক্তিগতভাবে ওই চাল ক্রয় করার কথা বললেও অভিযোগ রয়েছে সরকারি খাদ্য গুদামের চাল কর্মস্থল থেকে এনে বস্তা পরিবর্তন করে বাড়িতে অবৈধভাবে মজুদ করে রেখেছেন ওই সরকারি কর্মকর্তা।
জানা যায়, ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের কীর্ত্তনীয়াপাড়ার ক্ষিরোধ কীর্ত্তনীয়ার ছেলে প্রবীর কীর্তনীয়া মাগুরা জেলা খাদ্য নিয়ন্ত্রক অধিদপ্তরের কারিগরী খাদ্য পরিদর্শক হিসেবে কর্মরত। সম্প্রতি তিনি ত্রিশ বস্তা চাল ট্রাকযোগে বাড়িতে আনেন। গোপন সূত্রে খবর পেয়ে গত বুধবার (২৫ মে) বোয়ালমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. রেজাউল আলমকে নিয়ে প্রবীর কীর্তনীয়ার চতুলস্থ গ্রামের বাড়ি তল্লাশি করেন। সেখানে চালের অস্তিত্ব পেলেও তা সরকারি চাল নয় বলে সহকারী কমিশনার (ভূমি) জানান। তবেএকটি সূত্রে জানা গেছে সরকারি কর্মকর্তা প্রবীর কীর্তনীয়া বস্তা পরিবর্তন করে সরকারি চাল বাড়িতে মজুদ করছেন। 
এ ব্যাপারে মাগুরা জেলা খাদ্য নিয়ন্ত্রক অধিদপ্তরের কারিগরী খাদ্য পরিদর্শক প্রবীর কীর্তনীয়া বলেন, আমি বাড়িতে থাকিনা, মাঠের জমিতে যে ধান পেয়ে থাকি সেটা সিদ্ধ শুকনো করার সমস্য হয়। যে কারনে বাজার থেকে চাল গুলো কিনে খাওয়ার জন্য রাখা হয়েছে। 
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক বলেন, ওই কর্মকর্তার বাড়িতে চাল পাওয়া গেছে, তবে তা সরকারি কিনা বুঝা মুশকিল।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, এসিল্যান্ড উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে নিয়ে স্পটে গিয়েছিলো। সেখানে চেক করে সরকারি কোন চাল পাওয়া যায়নি। চেক করে কিছু পাওয়া গেছে, তা ব্যক্তিগত উদ্দেশ্যে ক্রয়কৃত বলে জানা যায়।

এমএসএম / এমএসএম

নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ

নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী

বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার

পিরোজপুরে ৬৯ রাউন্ড কার্তুজ, ওয়াকিটকি ও ভুয়া পুলিশ আইডিসহ যুবক গ্রেপ্তার

জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

শুধু ভালো ফলাফল, জিপিএ-৫ বা বৃত্তি অর্জনের মাধ্যমে শিক্ষার মান নির্ধারণ করা যায় না- ডিসি সাইফুর রহমান

পেকুয়া পৌরসভার প্রধান সড়কে আবর্জনার স্তূপ

ধুনটে ১১ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার

জয়পুরহাটে যুবদলের ৭ দিনব্যাপী মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান শুরু