মীরসরাইয়ে র্যাবের ওপর হামলার ঘটনায় আটক ১৩
মীরসরাইয়ে র্যাবের ওপর ডাকাত ডাকাত বলে হামলার ঘটনায় ১৩ জনকে আটক করা হয়েছে। হামলার সময় ছিনতাই হওয়া র্যাবের অস্ত্রও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।শুক্রবার (২৭ মে) দুপুরে র্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নূরুল আবছার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, বুধবার সন্ধ্যায় মাদক উদ্ধারে মীরসরাইয়ে অভিযানে গেলে মাদক ব্যবসায়ীরা ডাকাত আখ্যা দিয়ে সাদা পোশাকে থাকা র্যাব সদস্যদের ওপর হামলা করে। এতে আমাদের দুই সদস্যসহ তিনজন আহত হয়। তাদের দুই জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা সিএমএইচে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় আমরা এ পর্যন্ত ১৩ জনকে আটক করেছি।
তিনি আরও বলেন, বুধবারে গোপন তথ্যের ভিত্তিতে মাদক ব্যবসায়ীদের ধরতে আমাদের টিম জোরারগঞ্জ থানার ধুমঘাট এলাকার অবস্থান নেয়। মাদক ব্যবসায়ীরা সেটি টের পেয়ে আরো কয়েকটি গ্রুপ একত্রি হয়ে জোরারগঞ্জ ফুটওভার ব্রিজের নিচে দুটি কাভার্ডভ্যান দিয়ে রাস্তা বন্ধ করে ডাকাতির গুজব ছড়িয়ে আমাদের টিমের ওপর হামলা চালায়। এতে আমাদের দুই সদস্যসহ তিনজন আহত হন।
র্যাব৭ এর অধিনায়ক লে. কর্নেল এমএ ইউসুফ বলেন, ঘটনার পর আমরা আশপাশের সিসি ক্যামরার ফুটেজ সংগ্রহ করে হামলাকারীদের শনাক্ত করেছি। আটককৃতদের মধ্যে সাইদুর রহমান সাইদ আমাদের আহত সদস্য থেকে অস্ত্র ছিনিয়ে নিয়েছিল। সেটি সাইদের তথ্য মতে এসএম শাফায়েত হোসেনের কাছ থেকে উদ্ধার করেছি। ঘটনায় সম্পৃক্তদের আটকে আমাদের টিম কাজ করছে।
আটক অপর ১১ জন হলো- আনোয়ার হোসেন (৪৫), মিনহাজুল ইসলাম ওরফে মিঠু (৩৬), শহিদুল ইসলাম আকাশ (২৫), সোয়েব উদ্দিন আবির (২৯), সাইদুল ইসলাম সুমন (৩০), নাহিদ উদ্দিন (৩৩), আবু সাঈদ (২৮), নাসির উদ্দিন (৩৮), মাঈন উদ্দিন (৩২), ইমাম হোসেন (৩৩), ফাহাদ প্রকাশ ফরহাদ (২৬)। আটককৃতরা সবাই সোনাপাহাড় এলাকার বাসিন্দা এবং তারা মাদক ব্যবসায় জড়িত বলে জানায় র্যাব। তারা ফেনী জেলার সামান্তবর্তী ছাগলনাইয়া, মীরসরাই এলাকা মদ, গাঁজা, ফেনসিডিলের ব্যবসা করে বলে দাবী র্যাবের।
এমএসএম / এমএসএম
তারাগঞ্জে একই দিনে মাদকবিরোধী জোরালো অভিযান
জেলা ট্রেজারি পরিদর্শন ও ভেরিফিকেশন কার্যক্রম পরিচালনা করলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক লুৎফুন নাহার
চট্টগ্রাম বন একাডেমির পরিচালক আমিনুল ইসলামের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ
ভূরুঙ্গামারীতে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
নাচোলে ১৭১তম ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত
উলিপুরে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ
৭০ কোটি টাকার বাজেট ঘোষণা টুঙ্গিপাড়া পৌরসভার
সুনামগঞ্জে সিয়ামের চুরি হওয়া সিএনজি ১ মাসেও উদ্ধার হয়নি, পরিবারে হতাশা
বোদা পৌরসভার ৮১ কোটি টাকার বাজেট ঘোষণা
পাঁচবিবিতে মাদক নির্মূলে পুলিশের জিরো টলারেন্স নীতি
রাজশাহীতে ‘Run for Padma’র সংবাদ সম্মেলন
কুড়িগ্রামে ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের ওপর হামলার অভিযোগ
বিলাইছড়ি উপজেলায় নবাগত ইউএনও'র যোগদান
Link Copied