ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

গাজীপুরে ট্রেন লাইনচ্যুত

সাড়ে ১১ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২৮-৫-২০২২ দুপুর ১০:৩১

গাজীপুরের কালিয়াকৈরে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হওয়ার সাড়ে ১১ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তর-পশ্চিমাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। শনিবার (২৮ মে) সকাল সাড়ে ৯টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

বিষয়টি নিশ্চিত করে কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল হক জানান, লাইনচ্যুত ইঞ্জিন ও বগি উদ্ধারের পর রেললাইন কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। পরে তা মেরামত করা হলে রেল চলাচল শুরু হয়।

এর আগে শুক্রবার (২৭ মে) রাত ১০টার দিকে মৌচাক রেলস্টেশনের কাছে ইঞ্জিনসহ ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার রেজাউল ইসলাম জানান, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি রাত ১০টার কিছু সময় আগে মৌচাক স্টেশন পার হয়। এর কিছু সময় পরই ট্রেনটির ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা-রাজশাহী ও উত্তর-পশ্চিমাঞ্চলগামী সকল ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

তিনি আরো জানান, রাত ২টার দিকে ঢাকা থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। সকাল ৭টায় ইঞ্জিন উদ্ধারের কাজ শেষ হয়। পরে সকাল সাড়ে ৯টায় ট্রেন চলাচল শুরু হয়। 

বাংলাদেশ রেলওয়ের পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক মো. শাহীদুল ইসলাম বলেন, পঞ্চগড় এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার খবর পাওয়ার পর ঢাকা ডিভিশন থেকে রিলিফ ট্রেন গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে। সকাল সাড়ে ৯টা থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে। পাশাপাশি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে কমিটিতে সদস্য হিসেবে কারা আছেন তাৎক্ষণিকভাবে তিনি জানাতে পারেননি।

জামান / জামান

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন