ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ভাঙ্গায় ডিজিটাল নিরাপত্তা আইনে পরিবার পরিকল্পনা কর্মকর্তার মামলা দায়ের


এহসান রানা, ফরিদপুর photo এহসান রানা, ফরিদপুর
প্রকাশিত: ২৬-৬-২০২১ দুপুর ৪:২৮
ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মহসিনউদ্দিন ফকির ডিজিটাল নিরাপত্তা আইনে থানায় মামলা দায়ের করেছেন। গতকাল শুক্রবার (২৫ জুন) রাতে ভাঙ্গা থানায় মামলাটি দায়ের করেন তিনি। এতে আসামি করা হয়েছে মো. শহিদুল ইসলাম (৪৫) ও মনিরুল হক মোল্যা (৬০) নামে দুই ব্যক্তিকে। তাদের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ এবং চাঁদা না দেয়ায় অসত্য তথ্য দিয়ে সংবাদ প্রকাশের পর ফেসবুকে ছড়িয়ে দেয়ার অভিযোগ করা হয়েছে।
 
শহিদুল ইসলাম ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের খারদিয়া গ্রামের মৃত আ মজিদ মোল্লার ছেলে ‍এবং মনিরুল হক মোল্লা পৌর সদরের কাপুড়িয়া সদরদী গ্রামের মৃত আ. হক মোল্যার ছেলে। 
 
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মোহসিনউদ্দিন ফকির মামলার এজাহারে অভিযোগ করেন, গত ১২ জুন শহিদুল ইসলাম তার অফিসে আসেন। তারপর সাংবাদিক পরিচয়ে ডিএসএফের মাতৃ স্বাস্থ্য ভাউচারের স্কিমের টাকা আত্মসাৎ করা হয়েছে জানিয়ে তার কাছে ১০ হাজার টাকা চাঁদা দাবি করেন। নইলে তার বিরুদ্ধে সংবাদ প্রকাশের হুমকি দেন। এরপর চাঁদা না দেয়ায় গত ২৩ ও ২৪ জুন তারা ফেসবুকে তার বিরুদ্ধে অপপ্রচার চালান।
 
ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ লুৎফর রহমান মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে চাঁদা দাবি ও ভিত্তিহীন প্রচারণার অভিযোগে তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা রুজু হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত পদক্ষেপ নেয়া হবে।

এমএসএম / জামান

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ