কোনাবাড়ীতে ইয়াবাসহ আটক ৩ জনের একদিন রিমান্ড
গাজীপুরের কোনাবাড়ীতে ইয়াবাসহ আটক তিনজনকে একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল রবিবার গাজীপুর মেট্রো পলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।বিষয়টি নিশ্চিত করেছেন জিএমপি কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক এসআই শাখাওয়াত ইমতিয়াজ।
রিমান্ডে থাকা আসামিরা হলেন, জামালপুর জেলার বকশিগঞ্জ থানার মেরুরচর এলাকার মৃত আবুল হোসেনের ছেলে বিল্লাল হোসেন ওরফে কামার (৫২),গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তেলিচালা এলাকার মৃত জসিম উদ্দিন এর ছেলে মিলন (৩৪) এবং কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার নীলেরকুটি গ্রামের মোঃ রফিকুল ইসলামের ছেলে আনিসুর রহমান (৩০)।
ওই পুলিশ কর্মকর্তা জানান, শনিবার (২৮ মে) রাত সাড়ে ১১ টা সময় কোনাবাড়ী থানাধীন আমবাগ ঢালাই ফ্যাক্টরীর মোড়ে মোমিন পীরের বাড়ীর সামনে হতে চার হাজার ২২৫ পিস ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়। পরবর্তীতে কোনাবাড়ী থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। আদালতে তাদের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড আবেদন করলে একদিনের রিমান্ড আবেদন মঞ্জুর করা হয়।
এমএসএম / এমএসএম
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস