হরিরামপুরে জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকীর অনুষ্ঠানে পাল্টাপাল্টি হামলার অভিযোগ
মানিকগঞ্জের হরিরামপুরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকীর আলোচনা সভায় উপজেলা ছাত্রলীগের সভাপতি লুতফর রহমান ও সাধারণ সম্পাদক কামরুল হাসান ফিরোজের নেতৃত্বে হামলার অভিযোগ উঠেছে। তবে ছাত্রদল ও যুবদল আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলা করেছে বলে ছাত্রলীগ দাবি করেছে।
মানিকগঞ্জ জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও গালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শফিক বিশ্বাস বলেন, আজ দুপুরে প্রয়াত মন্ত্রী শ্রদ্ধেয় হারুনুর রশিদ খান মুন্নুর হরিরামপুরের বাসভবনে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল হচ্ছিলো। আমি বক্তব্য দেয়ার সময় ছাত্রলীগ যুবলীগ অতর্কিত হামলা করে। হামলায় যুবদল ও ছাত্রদলের তিনজন নেতাকর্মী আহত হয়েছে। আহতদের মানিকগঞ্জের মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
তবে জেলা ছাত্রলীগের সভাপতি এম এ সিফাদ কোরাইশি বলেন, দেশকে অস্থিতিশীলের অংশ হিসেবে হরিরামপুর অস্থিতিশীল করতে বিএনপি, যুবদল ও ছাত্রদল আজ আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলা করেছে।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিদুল ইসলাম বলেন, বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলা করেছে । এক পুলিশ সদস্যও আহত হয়েছে।
হামলার অভিযোগ অস্বীকার করে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান ফিরোজ বলেন, আমাদের নেত্রীকে নিয়ে বিএনপির আলোচনা সভায় কটুক্তি করতে থাকে। আমরা এগিয়ে যাই। এসময় ছাত্রদল ও যুবদল আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলা করে।
আহত ডিএসবির সদস্য ফজলুর রহমান বলেন, আলোচনা সভায় ৪০-৫০ জন হামলা করে। দুপক্ষের মাঝে পড়ে আমি আঘাত প্রাপ্ত হয়েছি। হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছি।
হরিরামপুর থানা ওসি সৈয়দ মিজানুর ইসলাম বলেন, ডিএসবির সদস্য ফজলুর রহমান দুপক্ষের ধস্তাধস্তিতে আহত হয়েছে।
এমএসএম / এমএসএম
মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার
ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত
পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান
লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান
কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা
মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান
শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ
মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার
নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ
Link Copied