টুঙ্গিপাড়ায় প্রকৌশলীকে মারধরের অভিযোগ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এলজিইডির প্রকৌশলীকে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে ওই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ছোট ভাই ও পৌর কাউন্সিলর মো. নাসির শেখের বিরুদ্ধে। শুক্রবার (২৫ জুন) বেলা সাড়ে ১১টার দিকে টুঙ্গিপাড়ার ঘোষেরঘাট ব্রিজের পাশে এ ঘটনা ঘটে। এদিকে প্রকৌশলীকে লাঞ্ছিতের ঘটনায় গোপালগঞ্জে এলজিইডির প্রকৌশলী ও কর্মচারীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে। এ ঘটনার প্রতিবাদে টুঙ্গিপাড়ায় এলজিইডির কর্মকর্তা ও কর্মচারীরা মাঠপর্যায়ে চলমান সকল উন্নয়নকাজ বন্ধ করে দিয়েছেন।
ভুক্তভোগী ও টুঙ্গিপাড়া উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী ফারুকুজ্জামান মিয়া বলেন, শুক্রবার বেলা ১১টার দিকে আমি সিঙ্গিপাড়া-পাটগাতী পর্যন্ত সড়ক উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজের তদারকির দায়িত্ব পালন করছিলাম। বেলা সাড়ে ১১টার দিকে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখের ছোট ভাই ও টুঙ্গিপাড়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. নাসির শেখ লোকজন নিয়ে কাজের সাইটে আসেন। এরপর তিনি ওই কাজের মান ও প্রাইম কোডের কাজ ঠিকমতো করা হইনি বলে অকথ্যভাষায় আমাকে গালাগাল করেন। এ সময় সিডিউল মোতাবেক কাজটি করা হয়েছে বলে আমি তাকে জানাই। এতে তিনি আমার ওপর আরো ক্ষিপ্ত হন, আমার বাবা-মা তুলে গালাগাল করেন এবং আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। পরে আমি কাজ বন্ধ করে দেই এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাই।
টুঙ্গিপাড়ার উপজেলা প্রকৌশলী ফয়সাল হোসেন বলেন, বিষয়টি আমরা জেনেছি। ওই কাজটি বন্ধ রাখা হয়েছে। এ নিয়ে আলোচনা চলছে। দ্রুত সমস্যার সমাধান হবে বলে আশা করছি। সমাধান হলে আবার কাজ শুরু করা হবে।
গোপালগঞ্জের এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. এহসানুল হক বলেন, বিষয়টি নিয়ে টুঙ্গিপাড়ার অফিসের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে আমরা অফিসিয়ালি বসে আলোচনা করব। এরপর পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।
টুঙ্গিপাড়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. নাসির শেখ প্রকৌশলীকে মারধরের কথা অস্বীকার করে বলেন, আমি কাজের মান নিয়ে তাকে প্রশ্ন করেছি। এতে তিনি আমাকে ভালো কোনো জবাব দেননি। এতে আমি উত্তেজিত হয়ে কথা বলি। এর বেশি কিছু নয়।
ঠিকাদারি প্রতিষ্ঠান এমদাদুর হক বিশ্বাস অ্যান্ড অনাসিক ট্রেডার্সের (জে,ভি) স্বত্বাধিকারী এমদাদুর হক বিশ্বাস বলেন, ডিজাইন ও স্পেসিফিকেশন অনুযায়ী কাজ করা হচ্ছে। এলজিইডির উপজেলা প্রকৌশলীসহ অন্য কর্মকর্তারা প্রতিনিয়ত তদরকি করছেন এবং কাজ বুঝে নিচ্ছেন। উপজেলার সকল উন্নয়ন কাজ ক্ষমতার অপব্যবহার করে তারাই করতে চায়। এ কাজটিও তারা করতে চেয়েছিলেন। কাজ না পেয়ে ভাইয়ের ক্ষমতা দেখিয়ে মো. নাসির শেখ দায়িত্ব পালনরত প্রকৌশলীদের সাথে দুর্ব্যবহারসহ আমাদের নানাভাবে হয়রানি করছেন।
উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি মাসে দুই কোটি টাকা ব্যয়ে টুঙ্গিপাড়া উপজেলা প্রকৌশলী কার্যালয় উপজেলার সিঙ্গিপাড়া-পাটগাতী পর্যন্ত ২.৬ কি.মি সড়ক উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের কাজটি শুরু করে। ইতোমধ্যে কাজটির প্রায় অর্ধেক শেষ হয়েছে।
এমএসএম / জামান
পুলিশ সুপারের এক বছরের মাদকবিরোধী অভিযানের সাফল্য ও জনবল সংকটের কথা তুলে ধরলেন
ত্রিশাল মহিলা কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
চট্টগ্রামজুড়ে তীব্র গ্যাস সংকট,দীর্ঘ লাইন সিএনজি চালকদের
নীরব টুঙ্গিপাড়া, নিরাপত্তার চাদরে বঙ্গবন্ধুর সমাধিসৌধ
শরণখোলায় পুলিশের অভিযান: ৭৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
ডাক্তার,নার্সদের কাছে যাওয়া মানে আগুনে হাত দেওয়া’মমেকহা লেবার ওয়ার্ডে ক্ষোভ
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কাপ্তাই সুইডিশ পলিটেকনিকে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৯
সিন্ডিকেটের কবজায় হাটহাজারীর বাজার: নিত্যপণ্যের দামে নাভিশ্বাস
মেহেরপুর শহরের বিভিন্ন স্থানে তারের সঙ্গে ঝুলন্ত বোমাসদৃশ বস্তু উদ্ধার: পুলিশ বলছে সাউন্ড বক্স
সন্দ্বীপে দুর্গাপূজা উপলক্ষে ব্রাহ্মণ সংসদের মতবিনিময় সভা
বাবুগঞ্জে ১৫ আগস্ট উপলক্ষে শোক কর্মসূচি: ফেসবুকে ছবি ও ভিডিও ঘিরে আলোচনা
দুমকিতে আমন চাষে বাম্পার সম্ভাবনার আভাস, মাঠে মাঠে চারা রোপণের ধুম