হরিরামপুরে বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার
মানিকগঞ্জের হরিরামপুরের পাটগ্রাম অনাথ বন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক বীর মুক্তিযোদ্ধা মো: আবুল ইসলাম (৯২) মারা গেছেন। রোববার দিবাগত রাত ১২ টার দিকে উপজেলার আন্ধারমানিক গ্রামের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
তার ছোট ছেলে তানভীর রাজিব বলেন, তার বাবা ১৯৯৩ সালে পাটগ্রাম অনাথ বন্ধু সরকারি উচ্চ বিদ্যালয় থেকে অবসর নেন। বার্ধক্য জনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি। দুই ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি। সোমবার দুপুরে উপজেলার পাটগ্রাম অনাথ বন্ধু সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে গার্ড অব ওনার দেয়া হয়। পরে জানাযা অনুষ্ঠিত হয়েছে। এছারাও পাটগ্রাম অনাথ বন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ে অবসরপ্রাপ্ত শিক্ষকের প্রয়ানে বিদ্যালয়ে আলোচনা সভা ও শোক জানিয়েছে বিদ্যালয়ের শিক্ষকগন, সাবেক ও বর্তমান ছাত্র-ছাত্রীবৃন্দ। জানাযায় হরিরামপুর উপজেলা চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান, হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, আইন মন্ত্রনালয়ের সিনিয়র সহকারি সচিব তৈয়বুল আজহার উজ্জল, পাটগ্রাম স্কুলের প্রধান শিক্ষক ওয়াহিদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেওয়ান আব্দুর রব প্রমুখ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার
ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত
পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান
লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান
কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা
মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান
শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ
মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার
নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ
Link Copied