মাদকাসক্ত ব্যক্তি শুধু তার নিজ পরিবার নয়, সমাজ ও রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করে : পুলিশ সুপার মুন্সিগঞ্জ
মুন্সীগঞ্জ মিরকাদিম পলিটেকনিক ইনস্টিটিউর মাদককে না বলি, ইভটিজিং, ট্রাফিক আইন ও সড়ক ব্যবহারে সচেতনতা বিষয়ক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার মিরকাদিম পৌরসভা অধিনস্ত মিরকাদিম পলিটেকনিক ইনস্টিটিউটে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএম বার।
প্রধান অতিথি তার বক্তব্যে মাদককে সমাজের নিকৃষ্ট ক্ষত, কালো ও ভয়াল থাবা হিসেবে আখ্যায়িত করেন । মাদকের কুফল বর্ণনা করতে গিয়ে বলেন, একজন মাদকাসক্ত ব্যক্তি শুধু তার নিজ পরিবার নয়, সমাজ ও রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করে। মাদকের মতোই যুবক-যুবতিদের ফেইসবুক-ইউটিউবের আসক্তি থেকে বের হতে এবং সাইবার দুনিয়ার প্রতারণার ফাঁদ এর ব্যাপারও তিনি সতর্ক করেন।
বক্তব্যে তিনি ইভটিজিংয়ের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে আহ্বান জানান। সড়ক নিরাপত্তা ও ট্রাফিক সচেতনতা বাড়াতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বিশেষ ভূমিকা পালন করে তবে ট্রাফিক আইন না মানার প্রবণতা দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ বিধায় সকলকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান।
এ সময় মিরকাদিমর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক/ শিক্ষিকা ছাত্র/ছাত্রী সহ অভিভাবকবৃন্দরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর
দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা
Link Copied