ফরিদপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান কর্তৃক জবরদখলকৃত জমি উদ্ধারে দাবীতে মানববন্ধন
ফরিদপুরের চরভদ্রাসনের সদর ইউনিয়নের বি এস ডাঙ্গী রবি টাওয়ার সংলোগ্ন গ্ৰামের ৭টি পরিবার তাদের বেদখলকৃত জমি ফিরে পেতে মঙ্গলবার দুপুরে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীরা মানববন্ধন কর্মসূচি পালন করেন।
উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা এজিএম বাদল আমিন তার পরিবার নিয়ে ১৯৮৮সালে থেকে প্রভাব প্রতিপত্তির জোরে প্রায় ৩০০ শতাংশ জমি জবরদখল করে রেখেছেন বলে ভুক্তভোগীদের দাবি । দখলদার উক্ত জমির উপর নিজেদের বসতবাড়ি ও দালান নির্মাণ করাসহ মাঠের জমি দখল করে আছেন।
ভুক্তভোগী পরিবারগুলো হলো মৃত আরশাদ আলী মোল্যা ,মৃত মোঃ চান মোল্যা , মৃত মোঃ মমিন মোল্যা , মোঃ মোজাফফর মোল্যা ,মৃত মোঃ জলিল ফকির ,ক্রয় কৃত জমি ভোগ দখল করে আসছিল ।বি এন পি নেতা এ জি এম বাদল আমিন ,ইয়াহিয়া মোল্যা, কামরুল মোল্যা ,সহিদুল কাউছার গংদের দ্বারা প্রায় ২৫ বছর ধরে তাদের ক্রয়কৃত ভোগদখলে থাকা প্রায় ৩ একর জমি বিএনপির জামায়াতের দূঃশাসন আমলের এজিএম বাদল আমিন গংরা ও তার নয় ভাইকে নিয়ে দলীয় শক্তি ও পেশিশক্তির জোরে জোর পূর্বক ভোগ দখল করে আসছে উক্ত সম্পত্তি উদ্ধারে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ও স্থানীয় সংসদ সদস্য স্থানীয় প্রশাসনের সহযোগিতা কামনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মানববন্ধনের আয়োজনকরা হয়েছে।
উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন এ জেড ফয়সাল আহমেদ মোল্যা, পিতা মৃত মোঃ চান মোল্যা,মোঃ আসলাম মোল্যা , পিতা মৃত মোঃ জলিল মোল্যা ,পিয়ো ফকির, পিতা মৃত মোঃ জলিল ফকির ,দোজা আক্তার স্বামী মৃত মোঃ মালেক মোল্যা( শিক্ষক)
ভুক্তভোগীরা ৩ একর ৯৮ জমির মালিক আদালতের পর পর তিনটি ডিগ্রি পাওয়ার পরেও জমিতে যেতে পারেনি। আপিল , ১৪৪ ধারা সহ বিভিন্ন তালবাহানা দিয়ে বিভিন্ন ছলচাতুরীর আশ্রয় নিয়ে ভোগ দখল করে চলছে । উক্ত সম্পত্তি উদ্ধারের অসহায় পরিবার সকলের সহযোগিতা কামনা করছে।
এ বিষয়ে বাদল আমিন জানান, আমার ২৬০ শতাংশ জমি ক্রয় করে ভোগদখলে আছি ।কোট যদি আমাদের ঘরবাড়ী ভেঙ্গে দেয় তবে আমরা চলে যাবো।
এমএসএম / এমএসএম
চুক্তি বাতিলের দাবি: সোমবার গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা
বর্ণাঢ্য আয়োজনে বাবুগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল: চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারি বরখাস্ত
বর্নাঢ্য আয়োজনে উজিরপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত
সরিষাবাড়িতে জাতীয় কণ্যা শিশু দিবসে র ্যালি ও আলচনা সভা
মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক
রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি
বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান
হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি
কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১
চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি
শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড
বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত
Link Copied