ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সোনারগাঁয়ে মহাসড়কের ডাকাতি প্রস্তুতিকালে ৯ ডাকাত গ্রেপ্তার


রমজান হাসান, সোনারগাঁও  photo রমজান হাসান, সোনারগাঁও
প্রকাশিত: ১-৬-২০২২ বিকাল ৬:১৮

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টিপরদী এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়। গত মঙ্গলবার দিবাগত রাতে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় মামলা দায়েরের পর নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো, সোনারগাঁ পৌরসভার গোয়ালদী এলাকার শহীদের ছেলে কাউছার (২৩), মেঘনা  প্রতাপনগর এলাকার আনোয়ার হোসেনের ছেলে শরীফ (২৫), এনায়েত উল্লাহর ছেলে জসিমউদ্দিন (২৩), গোয়ালদী গ্রামের জামালের বাড়ির ভাড়াটিয়া সোনাই মিয়ার ছেলে শোবেল মিয়া (২৮), প্রেমের বাজার এলাকার জয়নালের ছেলে সানি (১৯), গোয়ালদী এলাকার জামালের ছেলে বিজয় (২৪), সনমান্দি মশুরা কান্দা এলাকার শাহ আলমের ছেলে জুয়েল (১৯), নীলকান্দা নামাপাড়া এলাকার ইসমাইলের ছেলে নজির ইসলাম (২০) ও হামছাদী এলাকার হযরত আলীর ছেলে রকি (২৫)।
সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টিপরদী এলাকায় মহাসড়ক থেকে একটি পিকআপ ভ্যানসহ ডাকাত দলের ৯ সদস্যকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি তালোয়ার, দুটি ছেন দা, একটি দেশীয় কাটারী, একটি চাপাতি, আটটি মোবাইল ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি নীল রংঙের পিকআপ ভ্যান জব্দ করা হয়।

এমএসএম / এমএসএম

চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি

শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড

বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত

রাজারহাটে গাছসহ গাঁজা চাষি গ্রেপ্তার

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব