সোনারগাঁওয়ে বিএনপির কার্যালয়সহ ৫ দোকানে আগুন
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বারদি ইউনিয়নের বারদি বাজারে ইউনিয়ন বিএনপির কার্যালয়সহ ৫ দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার রাত সাড়ে ১১ টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে সোনারগাঁও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে আসার আগেই বিএনপি কার্যালয়সহ ৫ দোকানের সকল মালামাল ভূষ্মিভূত হয়ে যায়। আগুনে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার বারদি ইউনিয়ন পরিষদের পাশে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে হঠাৎ করে বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে আগুন লাগে। এসময় আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। পাশের আবু বকর সিদ্দিকের দোকান, নাসিরউদ্দিনের দোকান ও আবুল হোসেনের গোডাউনসহ ৫ টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সোনারগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সুজন কুমার হালদারের নেতৃত্বে দুটি ইউনিট প্রায় দেড় ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে মূহুর্তের মধ্যে বিএনপির কার্যালয়ের প্রয়োজনীয় কাগজপত্র, আসবাবপত্র, দোকানগুলোতে থাকা মোম, আগর বাতি, সন্দেশ, প্লাস্টিকের মালামাল পুড়ে ভূষ্মিভূত হয়।
ক্ষতিগ্রস্থ আবু বকর সিদ্দিক জানান, এ দোকানই তাদের সম্বল। এ দোকানের আয় দিয়ে তাদের সংসার চলে। আগামী শুক্রবার থেকে শুরু হওয়া লোকনাথ ব্রম্মচারীর তিরোধান উৎসবে বিক্রির জন্য মালপত্র মজুদ করেছিলেন। এগুলো পুড়ে ছাই হয়ে যায়।
সোনারগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সুজন কুমার হালদার জানান, দেড় ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। বৈদ্যুতিক ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। একটি গোডাউনে প্লাস্টিক পন্য থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে। আগুনে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেন।
এমএসএম / এমএসএম
চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি
শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড
বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত
রাজারহাটে গাছসহ গাঁজা চাষি গ্রেপ্তার
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।