আশুলিয়ায় ইপিজেড টু ভাদাইল রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন
রাজধানী ঢাকার পাশে শিল্প শহর আশুলিয়ায় ইপিজেড টু ভাদাইল রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্প্রতিবার (২ ই জুন) অপরাহ্নে আশুলিয়ার ডিইপিজেড এলাকা টু ভাদাইল এলাকার জড়ার্জিন ঐ রাস্তার আরসিসি ঢালাই কাজের শুভ উদ্বোধন করেন স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মুহাম্মদ সাইফুল ইসলাম। প্রায় দুই কিলোমিটার এই রাস্তাটি র্দীঘ দিন যাবৎ ভাঙ্গাচুরা ও জড়ার্জিন অবস্থায় ছিলো। স্থানীয় বাসিন্দা সহ ইপিজেড এবং আশে পাশের একাধিক শিল্প কারখানায় লক্ষ লক্ষ শ্রমিক এখানে থেকে তাদের জীবন জিবীকা পরিচালনা করতো। রাস্তার খানা খন্দে প্রতিদিন এই এলাকার শ্রমিক ও মেহনতী মানুষের ভোগান্তীর শেষ ছিলো না। একটু বৃষ্টি হলে বা কোন বাড়ির জমানো পানি গড়িয়ে রাস্তায় এলেই ভাদাইল এলাকার মানুষের কষ্ট ও দূর্ভোগ বেড়ে যেতো। বহু দিন পরে হলেও আাশুলিয়ার ধামসোনা ইউনিয়নের চেয়ারম্যান ও থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের নজরে এলে উক্ত এলাকার রাস্তাটি নতুন করে নির্মান ও আরসিসি ঢালাই কাজের প্রতিশ্রতি দিয়েছিলেন। তারই ধারা বাহিকতায় বৃহস্প্রতিবার অপরাহ্নে চেয়ারম্যান সাইফুল ইসলাম ইপিজেড থেকে ভাদাইল চৌরাস্তা পর্যন্ত রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ধামসোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মতিউর রহমান মতিন, স্থানীয় ধামসোনা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মেম্বার মোঃ সাদেক ভূইয়া আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম, সাইফুল ও শ্রমিক লীগ নেতা কাজল সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার