সোনারগাঁওয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের নিয়ে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের সাথে আচরণ বিধিমালা প্রতিপালন ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে সোনারগাঁও উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নির্বাচনে অংশগ্রহণকারী বৈধ প্রার্থীদের সাথে আইন-শৃঙ্খলা ও নির্বাচনী আচরণ-বিধি প্রতিপালন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সোনারগাঁও উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ এলাহীর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ।
সোনারগাঁও উপজেলা নির্বাচন অফিসার মো. ইউসুফ-উর-রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মতিয়ুর রহমান, সোনারগাঁও থানার ওসি মোহাদ্মদ হাফিজুর রহমান।
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ বলেছেন, নির্বাচন সুষ্ঠু , নিরপেক্ষ ও শান্তিপূণ হবে। ভোট কেন্দ্রে গিয়ে উৎসবমুখর পরিবেশে ভোট প্রদানের জন্য সকল পদক্ষেপ গ্রহণ করা হবে। নির্বাচনকে ঘিরে কোনো অনিয়ম সহ্য করা হবে না । আচরণবিধি ভঙ্গকারী ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীকে কোনো ছাড় দেওয়া হবে না।
এসময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্য পদের প্রার্থীরা সভায় উপস্থিত হয়ে তাদের মতামত তুলে ধরেন।
এমএসএম / এমএসএম
চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি
শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড
বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত
রাজারহাটে গাছসহ গাঁজা চাষি গ্রেপ্তার
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।