ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

হরিরামপুরে সম্মিলিত প্রয়াসের সভাপতি টিপু সম্পাদক সুজাত


আবিদ হাসান, হরিরামপুর photo আবিদ হাসান, হরিরামপুর
প্রকাশিত: ৩-৬-২০২২ বিকাল ৭:৪০
আগামী দুই বছরের জন্য মানিকগঞ্জের হরিরামপুরে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন 'সম্মিলিত প্রয়াসের' কমিটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হয়েছেন ইলিয়াস মোর্শেদ টিপু ও নির্বাচনের মাধ্যমে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার মো. সুজাত হোসেন। 
 
শুক্রবার (৩ জুন) দুপুর ৩টায় উপজেলার গালা ইউনিয়নে অবস্থিত ঝিট্কা আনন্দ মোহন উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন "সম্মিলিত প্রয়াস" এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। পরে বিকেল সাড়ে ৫টায় প্রতিষ্ঠাতা সদস্য কামরুজ্জামান লিটনের সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবের সঞ্চালনায় ও অন্যান্য সদস্যের উপস্থিতিতে বিনা প্রতিদ্বন্দ্বীতায় আগামী দুই (০২) বছরের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন ইলিয়াস মোর্শেদ টিপু ও সাধারণ সম্পাদক পদে ২জন প্রার্থী হওয়ায় নির্বাচনের মাধ্যমে ৪১টি ভোটের মাঝে ৩০ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন প্রকৌশলী মো. সুজাত হোসেন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন মো. কাঞ্চন খান।
 
পরবর্তীতে আনন্দমুখর পরিবেশে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত সকলকে মিষ্টিমুখ করান। এর আগে সভার শুরুতে সকল সদস্য ও অতিথি ঝিট্কা আনন্দ মোহন উচ্চবিদ্যালয়ের শতবর্ষ উদযাপন পরিষদের আহবায়ক আনোয়ার হোসেন ভুঁইয়া, সদস্য সচিব মেহেদী হাসান চৌধুরী হিপুর অংশগ্রহণে সংগঠনের সাফল্য, অর্জন, ভবিষ্যত পরিকল্পনা, লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে এক প্রাণবন্ত আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পূর্বের ন্যায় সামাজিক, সাংস্কৃতিক, প্রগতিশীল ও স্বেচ্ছাসেবী মনোভাব নিয়ে সামনের দিনগুলোতে আরও বিস্তৃত ও ব্যাপক পরিসরে "সম্মিলিত প্রয়াস" এর কার্যক্রম ও কর্মসূচি পালন করতে সকলেই সম্মত হয় ও গঠনমূলক মতামত প্রদান করে।

এমএসএম / এমএসএম

মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান

লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান

কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা

মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান

শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ

মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার

নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ