ঢাকা বৃহষ্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

প্রেমের টানে আমেরিকান যুবক গাজীপুরে


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ৪-৬-২০২২ দুপুর ৩:৫৭
এক বছর সম্পর্কের পর প্রেমের টানে যুক্তরাষ্ট্রের মিশৌরী স্টেটের ক্যানসাস সিটির নাগরিক রাইয়ান কফম্যান বাংলাদেশে এসেছেন। গত ২৯ মে গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানার ভোগড়া মধ্যপাড়া এলাকায় প্রেমিকার বাড়িতে এসে উঠেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে পরিচয়ের সূত্রে ধরে একবছর মন দেওয়া-নেওয়ার পর সুদূর যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের গাজীপুরে এসে বিয়ে করলেন প্রেমিকাকে।
বাংলাদেশী নাগরীক প্রেমিকা সাইদা ইসলাম (২৬) গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার ভোগড়া মধ্যপাড়া এলাকার মোশারফ হোসেন মাস্টারের নাতনী ও মৃত সিকন্দার আলীর মেয়ে ।
প্রেমিক মার্কিন যুবক রাইয়ান কফম্যান (৩৭) যুক্তরাষ্ট্রের মিশৌরি স্টেটের ক্যানসাস সিটির বাসিন্দা। তিনি যুক্তরাষ্ট্রে নিজ এলাকায় একটি প্লাস্টিক পণ্য তৈরির কারখানায় অপারেটর পদে কাজ করেন। পড়াশোনা করেছেন মাধ্যমিক স্কুল পর্যন্ত। তার মা-বাবা ছাড়াও এক বড় ভাই রয়েছেন। তারা সেখানে প্রত্যেকেই আলাদাভাবে বসবাস করেন।
 
এবিষয়ে কনের নানা মোশারফ হোসেন মাস্টার বলেন, সাইদার বাবা ঢাকার দনিয়া এলাকার বাসিন্দা সিকন্দার আলী ২০১৯ সালে মারা যান। পরে মা ও ছোট বোনকে নিয়ে সাইদা গাজীপুরে নানার বাড়িতে চলে আসে। বর্তমানে এখানেই বসবাস করছে তারা। সাইদা ২০২০ সালে মানবিকে স্নাতক করেছে।
 
প্রেমের বিষয়ে সাইদা ইসলাম বলেন, ২০২১ সালে ফেসবুকে প্রথম পরিচয় হয় রাইয়ান কফম্যানের সঙ্গে। পরে নিজেদের আলাপ চারিতায় ফোন নাম্বার ও এড্রেস বিনিময় হয়। এরপর দু’জনের মধ্যে নিয়মিত যোগাযোগে মাঝে মধ্যেই ভিডিও কলে কথা বলা হতো। এতে দুজনের মধ্যে আরো ঘনিষ্ঠতা বারে। এক সময় ভালোবাসা হয়। এক বছরে প্রেমের গভিরতার পর দু’জনে সিদ্ধান্ত নেই বিয়ে করার। রাইয়ান বিয়ে করার জন্য তার দেশেই খৃষ্ট ধর্ম ত্যাগ করে যথানিয়মে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। পরে তার ও সাইদার পরিবারের সম্মতিতে এ বছরের ২৯ মে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে পৌঁছান তিনি। এদিনই দুইজনের সঙ্গে প্রথম দেখা হয়। এয়ারপোর্ট থেকে রাইয়ান, সাইদার সঙ্গে গাজীপুরে নানা বাড়িতে আসেন। পরে সামাজিক ও ধর্মীয় রীতি অনুযায়ী ০১ জুন বুধবার বিয়ের যাবতীয় আনুষ্ঠানিকতা শেষ হয়। রাইয়ান এখন গাজীপুরে মোশারফ মাস্টারের বাড়িতে অবস্থান করছেন। বাংলাদেশে আসার আগেই বিয়ের গহনা ও কাপড়-চোপড়সহ মোবাইল ফোন কেনার জন্য যুক্তরাষ্ট্রের নাগরীক রাইয়ান প্রেমিকা সাইদার কাছে টাকা পাঠান। পরে রাইয়ান বাংলাদেশে আসার আগেই ওই টাকা দিয়ে বিয়ের প্রয়োজনীয় কেনাকাটা সম্পন্ন করেন সাইদা।
অপরদিকে, সুদূর আমেরিকা থেকে সুদর্শন ও ৬ফুট উচ্চতার এ যুবক গাজীপুর এসে স্থানীয় এক তরুণীকে বিয়ের খবরে উৎসুক জনতা সেখানে ভিড় জমান।
যুক্তরাষ্ট্রের নাগরীর রাইয়ান বলেন, বাঙালিরা খুবই অতিথিপরায়ণ। আমেরিকায় অচেনাদের সঙ্গে কেউ খুব একটা কথা বলে না। কিন্তু বাংলাদেশে আসার পর দেখছি, আমার প্রতি সবাই খুবই আন্তরিক। খাবার-দাবার ও যতœ নেওয়ার বিষয়ে শ্বশুরবাড়ির লোকজন খুবই ব্যস্ত হয়ে ওঠেন যা আমেরিকায় বিরল। আনুষঙ্গিক কাগজপত্র ও ভিসা প্রসেসিং হতে কয়েক মাস সময় লাগতে পারে। এসব সম্পন্ন হলেই সাইদাকে আমেরিকা নিয়ে যাবে। পরে সেখানেই তারা সংসার করবেন।

এমএসএম / এমএসএম

তাহিরপুরে জেডসি বান্ধব গ্রিন স্কুলের সফলতা ও অগ্রগতি উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

সাগরে ধরা পড়লো বিরল প্রজাতির ধাতিনা ভোল মাছ

‎কুতুবদিয়ার ফতেহ আলী সিকদার পাড়া সিসিতে নানা অনিয়মের অভিযোগ

​রাণীনগরে জনতা ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা কল্যাণ পরিষদের উদ্যোগে চারা বিতরণ

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৩ লাখ ৬০ হাজার টাকা

দাউদকান্দিতে মেধার বিকাশের বৃত্তি প্রদান ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

নেত্রকোণার মদনে ব্রিজের এপ্রোচ ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন-দুই পারের মানুষের দুর্ভোগ

লালমনিরহাটে মাদক মামলায় ৭ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত, আসামি পলাতক

আরাফাত রহমান কোকোর জন্মদিন উপলক্ষে নন্দীগ্রামে ফলজ বৃক্ষ বিতরণ

চাঁদপুরে স্বর্ণব্যবাসয়ী হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড, অপরজনের যাবজ্জীবন

চাঁদপুরে পিতাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

নাচোলে নতুন সড়ক নির্মাণে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ

ফরিদগঞ্জে বিএনপি কার্যালয় ভাঙচুরের মামলায় ছাত্রলীগ নেতা আজাদ হোসেন রবিন গ্রেপ্তার