নড়াগাতীতে জুয়া খেলার অপরাধে বিএনপি নেতাসহ ৫জনের জেল জরিমানা
নড়াইলের নড়াগাতীতে জুয়া জুয়া খেলার অপরাধে বিএনপি নেতাসহ ৫ জনকে জেল জরিমানা দিয়েছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম। ০৪ জুন (শনিবার) তাদের এ দন্ড দেওয়া হয়। দন্ডপ্রাপ্তদের মধ্যে নড়াগাতী থানার কেশবপুর গ্রামের নিজাম চৌধুরীর ছেলে ও থানা যুব দলের সদস্য সচিব মোঃ জুনু চৌধুরী(৪৫), নলামারা গ্রামের সন্তোষ মজুমদারের ছেলে প্রবাস মজুমদার(৪৫), যোগানীয়া গ্রামের কুটি মিয়া শরীফের ছেলে রইচ উদ্দিন(৫২) ও কচুয়া ডাঙ্গা গ্রামের আক্তার মোল্যার ছেলে আলমগীর মোল্যা(৫০)সহ ৪জনকে জুয়া খেলার অপরাধে ১৩ দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে এবং অপর আসামী যোগানীয়া গ্রামের আক্তারুজ্জামান বিশ্বাসের ছেলে নাজির বিশ্বাস(৫০) কে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়।
পুলিশ সূত্রে জানা যায়, ৩ জুন (শুক্রবার) রাতে ওসি সুকান্ত সাহার নির্দেশনায় নড়াগাতী থানা পুলিশের এএসআই জাহাঙ্গীরের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে যোগানীয় বাজারের জুনু চৌধুরীর ডেকোরেটরের দোকানের পিছনে ফাঁকা জায়গায় জুয়া খেলার সময় তাদেরকে হাতেনাতে আটক করে থানায় নিয়ে আসে এবং পরদিন বিকেলে তাদেরকে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম এর আদালতে হাজির করলে এ সাজা দেওয়া হয়।
এ বিষয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম বলেন, প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে ১৮৬৭(৪) ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় আসামীদের এ সাজা দেওয়া হয়েছে।
এমএসএম / এমএসএম
রূপপুর প্রকল্পে লিফট দুর্ঘটনায় শ্রমিক নিহত
বকশীগঞ্জে ৭২ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
নেত্রকোণার মদনে কেরানির বিরুদ্ধে অফিস সহায়িকাকে ধর্ষণের অভিযোগে তদন্ত কমিটি গঠন
প্রথম স্ত্রীকে গোপনে তালাক, দ্বিতীয় বিয়ের প্রস্তুতিকালে যুবক গ্রেফতার
কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে গাঁজাবাহী মাইক্রোবাস
নড়াগাতীতে কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মানববন্ধন
সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত
ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান
পটিয়ায় পাশাপাশি দুই বাড়ি থেকে এক রাতেই উধাও দুই সিএনজি
বাউফলে কৃত্রিম সংকট দেখিয়ে সার বিক্রি: জরিমানা ১৪ হাজার
সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৭ প্রবাসীর জানাজা ও দাফন সম্পন্ন
আদমদীঘিতে জমিতে ধান গাছ বিনষ্ট করার অভিযোগ