প্রধানমন্ত্রীকে কটুক্তি ও হত্যার হুমকির প্রতিবাদে মুন্সিগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিভিন্ন কটুক্তি ও হত্যার হুমকির প্রতিবাদে আওয়ামীলীগের দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচীর অংশ হিসেবে মুন্সিগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা আওয়ামীলীগ।
০৪ জুন শনিবার বিকাল ৪ টায় জেলা আওয়ামীলীগের কার্যালয়ের সামনে থেকে দলীয় নেতাকর্মীদের অংশগ্রহনে বিক্ষাোভ মিছিল বের করা হয়।
জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ মো. মহিউদ্দিনের নেতৃত্বে পৌর মেয়র হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লবের তত্বাবধায়নে উপজেলা আওয়ামীলীগ, জেলা ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগ, শ্রমীকলীগ, মৎসজীবীলীগ মহিলা লীগ, মহিলা যুবলীগ, শহর আওয়ামী লীগ, পৌর আওয়ামীলীগ, সহ আওয়ামী অংগসংগঠনের নেতাকর্মীরা সমাবেশে অংশ নেয়।
বিক্ষাোভ সমাবেশ টি জেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে শুরু করে শহরের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিন করে পূনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বিএনপির নেতা কর্মী কর্তৃক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিভিন্ন কটুক্তি ও হত্যার হুমকির তীব্র প্রতিবাদ জানিয়ে বিএনপির সমালোচনা করেন এবং বিএনপি-জামাত জোটের সন্ত্রাসী কর্মকান্ড রাজপথে মোকাবেলা করার জন্য আওয়ামীলীগসহ সকল অঙ্গসংগঠনের সর্বস্তরের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে প্রস্তুত থাকার আহবান জানান নেতৃবৃন্দ।
আরো বক্তব্য রাখেন, মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ লুৎফর রহমান, সহ সভাপতি নূরে আলম চৌধুরি, সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল হোসেন, মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র হাজী ফয়সাল বিপ্লব, মুন্সিগঞ্জ শহর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল মতিন, সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভূইয়া, মুন্সিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফসার উদ্দিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক, শামসুল কবির মাষ্টার সহ অন্যান্যরা।
বিক্ষোভ সমাবেশে সমাপনী বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. মহিউদ্দনি।
এমএসএম / এমএসএম
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর
দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা
Link Copied