ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

সড়ক দুর্ঘটনায় আশুলিয়ায় কর্মরত ৩ বৈজ্ঞানিক কর্মকতা নিহত


ইফতেখার জাহাঙ্গীর photo ইফতেখার জাহাঙ্গীর
প্রকাশিত: ৫-৬-২০২২ দুপুর ১:২৮

সড়ক দুর্ঘটনায় আশুলিয়ায় কর্মরত তিন বৈজ্ঞানিক কর্মকর্তা নিহত হয়েছেন। রোববার (৫ জুন) সকাল ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুরের বলিয়াপুর এলাকায় ইউটার্ন নেয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন- আশুলিয়ায় বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের বৈজ্ঞানিক কর্মকর্তা আরিফুজ্জামান, পূজা সরকার এবং কাউসার রাব্বি।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, রোববার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়াপুর এলাকায় যাত্রবাহী একটি বাস ইউটার্ন নেয়ার জন্য ঘুরছিল। এ সময় গরুবোঝাই ঢাকাগামী একটি ট্রাক বাসটির পেছনে ধাক্কা দেয়। পরে বাসটির সামনের অংশ নবীনগরগামী লেনে বের হয়ে গেলে ঢাকা থেকে আসা বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের একটি স্টাফবাহী বাসকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেয়ার পর দুজন মারা যান। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪০ জন। তাদের সাভারের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের সুপারভাইজার ইউসুফ হোসেন বলেন, আমাদের এখানে অনেক এক্সিডেন্টের রোগী এসেছেন। এরমধ্যে দুজন মারা গেছেন। বাকিদের চিকিৎসা দেয়া হচ্ছে।

সাভার হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) আতিকুর রহমান বলেন, এখন পর্যন্ত তিনজন নিহত হওয়ার খবর পেয়েছি। তাদের মধ্যে একজন নারী ও দুজন পুরুষ।

এমএসএম / জামান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান