ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

মুন্সীগঞ্জে নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন


তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ photo তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ
প্রকাশিত: ৫-৬-২০২২ বিকাল ৫:৩৬

মুন্সীগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে  বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়েছে। বিশ্ব পরিবেশ দিবসে এবারের প্রতিপাদ্য ছিল- ‘একটাই পৃথিবী, প্রকৃতির ঐকতানে টেকসই জীবন’। দিবসটি উদযাপনে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে সকাল ১০টায় সার্কিট হাউসের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা রের হয়ে শহরের বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করে সার্কিট হাউসে গিয়ে শেষ হয়। 

পরে সার্কিট হাউস মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শীলু রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম অ্যান্ড অপস্)  আদিবুল ইসলাম, জেলা সিভিল সার্জন ডা. মঞ্জুরুল আলম, পৌর প্যানেল মেয়র সোহেল রানা রানু।  
 
সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সার্কিট হাউস চত্বরে ফলদ বৃক্ষ রোপণ করেন জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল। 
 
এ সময় আরো উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (নেজারত) মাহমুদ আশিক কবীর, সহকারী কমিশনার (গোপনীয়) মো. হাছিবুর রহমান, পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক আখতুরুজ্জামান টুকু, শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণব কুমার ঘোষ, জেলা ক্রীড়া অফিসার খাদিজা পারভিন, পরিবেশ অধিদপ্তরের হিসাবরক্ষক আরাফাত সিদ্দিকিসহ অন্যরা। 

এমএসএম / জামান

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান

টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর

দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা